Weather Forecast Coming 7 Days: সোমবারের মধ্যে ৪ ডিগ্রি পারদ পতন, নতুন সপ্তাহে ফের বৃষ্টি? ৭ দিনের আপডেট দিল হাওয়া অফিস

বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আপাতত চলতি সপ্তাহে রাজ্যে আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকেই শীতের অনুভূতি বাড়বে। আগামী কয়েক দিন সারা বাংলা জুড়ে পারদ পতন চলবে। চলতি সপ্তাহের শেষ থেকেই রাত ও ভোরের দিকে শীতের হালকা পরশ মিলবে।

Advertisement
সোমবারের মধ্যে ৪ ডিগ্রি পারদ পতন, নতুন সপ্তাহে ফের বৃষ্টি? ৭ দিনের আপডেট দিল হাওয়া অফিসকেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া?

বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আপাতত চলতি সপ্তাহে রাজ্যে আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে  চলতি সপ্তাহের শেষের দিকেই শীতের অনুভূতি বাড়বে। আগামী কয়েক দিন সারা বাংলা জুড়ে পারদ পতন চলবে।  চলতি সপ্তাহের শেষ থেকেই রাত ও ভোরের দিকে শীতের হালকা পরশ মিলবে। 

পারদ পতন নিয়ে পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে আগামী রবি ও সোমবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এখন আপাতত মনোরম আবহাওয়া থাকবে। আগামী ৭ দিন সমগ্র রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোনও জেলাতেই ঝড়বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আবহাওয়ায় শিরশিরে ঠান্ডা অনুভূত হওয়া
ইতিমধ্যেই শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ পাওয়া যাচ্ছে ভোরের দিকে এবং বেশি রাতে। তবে হাওয়া অফিস এও জানিয়ে দিয়েছে, আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমলেও তারপর আর তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না কয়েকদিন।

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা কমে শুষ্ক আবহাওয়া ফিরবে উত্তরবঙ্গেও। সোমবারের মধ্যে পার্বত্য ও উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে উত্তরের পাহাড় থেকে সমতল, সর্বত্রই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ থেকে শহরে শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। সপ্তাহান্তে কমবে তাপমাত্রা। সেই সময় মনোরম আবহাওয়া উপভোগ করবেন কলকাতাবাসী। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৭.২ মিলিমিটার।

বঙ্গোপসাগরে  ঘূর্ণাবর্ত পরিস্থিতি
বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু'দিনের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপের রূপান্তরিত হবে বলে মনে করছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ১৩ নভেম্বর নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। প্রাথমিক ভাবে সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘আকভান’। এই নাম রেখেছে ইরান। যদিও এই বিষয়ে কিছু জানায়নি মৌসম ভবন।

Advertisement

POST A COMMENT
Advertisement