Bengal Temperature Forecast Next 7 Days: কালীপুজোয় মনোরম আবহাওয়া, আগামী ৭ দিনে পারদ কততে নামবে? জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি। সেইসঙ্গে ভোরের বাতাসে শীতের হালকা আমেজ । শহর জুড়ে হেমন্তের চেনা আমেজ। এক ধাক্কায় কলকাতার রাতের পারদ প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে গিয়েছে।

Advertisement
 কালীপুজোয় মনোরম আবহাওয়া, আগামী ৭ দিনে পারদ কততে নামবে? জানাল হাওয়া অফিসরবিবার ২১ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি। সেইসঙ্গে ভোরের বাতাসে শীতের হালকা আমেজ । শহর জুড়ে হেমন্তের চেনা আমেজ। এক ধাক্কায় কলকাতার রাতের পারদ প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে গিয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার তা কমে হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কেবল রাতের তাপমাত্রাই নয়, উল্লেখযোগ্য পতন হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাতেও। তবে শুধু শহর কলকাতা নয়, হিমেল আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন না জেলার বাসিন্দারাও। আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় ভোরের দিকে ফিরেছে হেমন্তের মনোরম আমেজ। 

তবে কি বঙ্গে কড়া নাড়ছে শীত?
আগামী দু’দিনে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে উৎসবের মরশুমে শীতের অপেক্ষায় থাকা শহরবাসীর জন্য সুখবর।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ নামার সম্ভাবনা রয়েছে। তবে কালীপুজোর পরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। 

বৃষ্টির পূর্বাভাস
 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সোমবার থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ফলে কালীপুজোর দিন আপাতত বড় কোনও আবহাওয়াজনিত বাধার আশঙ্কা নেই। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শহরের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। তবে কালীপুজোর পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তন আসতে পারে। সোমবার, ৯ নভেম্বর থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। এর পিছনে রয়েছে বঙ্গোপসাগরের সম্ভাব্য নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে নিম্নচাপটি কোথায় তৈরি হবে এবং তার গতিপথ কী হবে, তার উপরই নির্ভর করবে বৃষ্টির বিস্তার ও পরিমাণ।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই স্থিতিশীল থাকার সম্ভাবনা। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।  সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে।

কলকাতা নিয়ে পূর্বাভাস
আগামী রবিবার পর্যন্ত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। কখনও কখনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা  ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কালীপুজোর দিন শহরের তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরেও নামতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার। বৃষ্টির ফলে তাপমাত্রা বেড়ে ২৪ ডিগ্রিতে পৌঁছতে পারে। 


 

POST A COMMENT
Advertisement