WB Winter Forecast: উত্তুরে হাওয়ার দাপটে কাঁপবে বাংলা, কলকাতায় কততে নামবে পারদ? শীতের পূর্বাভাস ২৩ জেলায়

নভেম্বরের শেষ সপ্তাহেই ভরপুর শীতের আমেজ কলকাতা-সহ গোটা বাংলায়। মাত্র তিন দিনের ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে বৃহস্পতিবার পৌঁছেছে ১৭.৪ ডিগ্রিতে। বুধবারের তুলনায় দেড় ডিগ্রিরও বেশি কমেছে পারদ। হাওয়া অফিস বলছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে। পশ্চিমের জেলাগুলিতে আরও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন ঘটেছে। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

Advertisement
উত্তুরে হাওয়ার দাপটে কাঁপবে বাংলা, কলকাতায় কততে নামবে পারদ? শীতের পূর্বাভাস ২৩ জেলায়আরও ৫ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

নভেম্বরের শেষ সপ্তাহেই ভরপুর শীতের আমেজ কলকাতা-সহ গোটা বাংলায়। মাত্র তিন দিনের ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে বৃহস্পতিবার পৌঁছেছে ১৭.৪ ডিগ্রিতে। বুধবারের তুলনায় দেড় ডিগ্রিরও বেশি কমেছে পারদ। হাওয়া অফিস বলছে,  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে। পশ্চিমের জেলাগুলিতে আরও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন ঘটেছে। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট। 

কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন উত্তুরে হাওয়ায় প্রভাবে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে এ রাজ্যে। এখন পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় কুড়ির নীচে থাকবে তাপমাত্রার পারদ। আগামী সাতদিনে সমতল থেকে পাহাড় সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবাধে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। বজায় থাকবে ঠান্ডার আমেজও। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনকী, সপ্তাহের শেষের দিকে কমতে পারে দিনের তাপমাত্রাও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি বা মেঘলা আকাশের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে উত্তুরে হাওয়ায় ভর করে জেলাগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদপতন হতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আপাতত রাতের পারদ নিম্নমুখী হবে। শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। 

উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিরও তাপমাত্রা নামছে। বেড়েছে কুয়াশার দাপটও। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটা কম রয়েছে। কোথাও কোথাও তা ২০০ মিটারে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

কলকাতায় পারদ পতন
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা কমে দাঁড়ায় ১৯ ডিগ্রিতে। বুধবার রাতেও তাপমাত্রার পারদ আরও নেমে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। অর্থাৎ তিন দিনের মধ্যে প্রায় ৪.৮ ডিগ্রি কমেছে রাতের তাপমাত্রা।  আগামী কয়েকদিন কলকাতায় বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে পারে।  আপাতত এই সপ্তাহ জুড়ে এই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া

Advertisement


 

POST A COMMENT
Advertisement