16 October Shashti Weather Forecast: দেশ থেকে বর্ষা বিদায় নিলেও ষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলা ভিজবে?

গত সোমবার, ১২ অক্টোবর থেকে বাংলায় আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় শুরু হয়েছিল। আর আজ রাজ্য থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিল। ভারত আবহাওয়া বিভাগ (IMD) কর্তৃক জারি করা সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসারে, দেশের সব অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় নিল ১৫ অক্টোবর। এদিকে বর্ষা বিদায় নিতেই পুজোর দিনগুলিতেও অতি ভারী বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ষষ্ঠী, এই দিন বাংলার ২৩ জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

Advertisement
 দেশ থেকে বর্ষা বিদায় নিলেও ষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলা ভিজবে?ষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস বাংলায়

গত সোমবার, ১২ অক্টোবর থেকে বাংলায় আনুষ্ঠানিক ভাবে বর্ষা  বিদায় শুরু হয়েছিল। আর আজ রাজ্য থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিল। ভারত আবহাওয়া বিভাগ (IMD) কর্তৃক জারি করা সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসারে, দেশের সব অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় নিল ১৫ অক্টোবর। এদিকে বর্ষা বিদায় নিতেই পুজোর দিনগুলিতেও অতি ভারী বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ষষ্ঠী, এই দিন বাংলার ২৩ জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট। 

হাওয়া অফিস কী বলছে?
আবহাওয়া অফিসের পূর্বাভাসে প্যান্ডেল হপারদের দুশ্চিন্তা দূর হওয়ার কথা । পুজোয় নিম্নচাপের সম্ভাবনা নেই । ঝড়বৃষ্টির দুর্যোগের সতর্কবার্তাও নেই । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে সপ্তমীর দিন পর্যন্তই । পুজোতে বেশিরভাগ দিন প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।

আজ পঞ্চমীর আবহাওয়ার পূর্বাভাস
আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা । এদিন দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর এক-দুটি স্থানেও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

ষষ্ঠীর আবহাওয়া
১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর দিন  দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে,  দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর এক-দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

Advertisement

সপ্তমীতে কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া?
শনিবার প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি স্থানে এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর এক-দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। 

রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া
রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে আগামী বৃহস্পতিবার একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও  দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী অর্থাৎ, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা ।

কলকাতা নিয়ে পূর্বাভাস
হাওয়া অফিস বলছে, শহরে আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। শুক্রবার ষষ্ঠীর দিন  আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেলের দিকে তা মূলত মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে।  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার প্রথম সপ্তমীতেও আংশিক মেঘলা আকাশ, তবে বিকেলের দিকে আকাশ মূলত মেঘলা হয়ে যেতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার দ্বিতীয় সপ্তমীতে  আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার অষ্টমী থেকে বৃহস্পতিবার একাদশী পর্যন্ত  আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, তবে বিকালের দিকে আংশিক মেঘলা হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত রাজ্য জুড়ে আবহাওয়া থাকবে মনোরম। ফলে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন এবং উৎসবের আনন্দে মেতে ওঠার পথে আবহাওয়া বড় কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

POST A COMMENT
Advertisement