বাড়িতে ধনেপাতার চপ বানাবেন কীভাবে?ডায়মন্ড হারবারগামী ন্যাশনাল হাইওয়ে এবার সম্প্রসারণের পরিকল্পনা। দু লেনের ওই রাস্তাকে এবার শীঘ্রই রূপান্তিরত করা হতে পারে ৪ লেনে। জোকা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত মোট ৩১.২৪ কিলোমিটার রাস্তা চার লেন করার প্রস্তাব জমা পড়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করির কাছে। সোমবার দিল্লিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এই প্রস্তাব জমা দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার চার বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল, দেবাংশু পান্ডা, অগ্নিশ্বর নস্কর এবং শঙ্কর সিকদার।
এদের মধ্যে সুমন্ত মণ্ডল সাগরের বিধায়ক, দেবাংশু পান্ডা ফলতার বিধায়ক, অগ্নিশ্বর নস্কর সাতগাছিয়ার বিধায়ক এবং বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী প্রস্তাবটিকে গ্রহণ করেছেন এবং সেই প্রস্তাবে সাড়া দিয়ে প্রাথমিক পদক্ষেপও নিয়েছেন তিনি। প্রাথমিক পদক্ষেপ হিসাবে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন DPR তৈরির নির্দেশ দিয়েছেন গড়করি।
বর্তমানে এই রাস্তাটি ন্যাশনাল হাইওয়ে হলেও তা রয়েছে দু'লেনের। কিন্তু রাস্তাটিতে গাড়ির চাপ থাকে ব্যাপক। গঙ্গাসাগর মেলার সময় এই চাপ অনেক গুণ বৃদ্ধি পায়। যা পুণ্যার্থীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। ফলে দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যা রয়েছে। রাস্তার অনেকাংশে দু'পাশে কিছু অব্যবহৃত জায়গা, নালা থাকায় সম্প্রসারণের জন্য অতিরিক্ত জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে দু'পাশে প্রায় ১৫ মিটার করে জায়গা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, DPR-এ জোকা থেকে বকখালি পর্যন্ত NH-12 চার বা ছয় লেন করার বিষয়টি খতিয়ে দেখা হতে পারে। কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ছয় লেনের উপকূলীয় সড়ক তৈরির সম্ভাবনাও পর্যালোচনা করা হতে পারে বলে সূত্রের খবর।