উদ্ধার ৫২টি গবাদি পশুমালদার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার হল ৫২টি গবাদি পশু। বিশেষ তল্লাশি অভিযানের সময় ৫টি পিকআপ ভ্যান আটক কর হয়। সেখান থেকেই ৫২টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। রবিবার এক পুলিশ আধিকারিক এ কথা জানিয়েছেন। উদ্ধার হওয়া গবাদি পশুর মধ্যে নয়টি গরুও রয়েছে)
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক জানান, দক্ষিণ দিনাজপুর জেলার ইটাহার দুর্গাপুর হাট থেকে গবাদি পশুগুলোকে কালিয়াচক ও বৈষ্ণবনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার গাজোল থানার পুলিশের একটি দল গাড়িগুলোকে আটক করে।
উদ্ধার করা গবাদি পশুগুলোকে নিরাপদ আশ্রয়ের জন্য উত্তর রহিমপুর পাঞ্জরাপোলে গোশালায় পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বজরং দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গবাদি পশু বোঝাই গাড়ি আটক করে। অভিযোগ উঠেছে, পশুগুলোকে বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি বাজেয়াপ্ত করার পর পশুগুলোকে থানায় আনা হলেও, এখন পর্যন্ত কেউ সেগুলোর মালিকানা দাবি করতে এগিয়ে আসেনি।