Bypoll Result 2026: ৬ মাসে সরকারের জনপ্রিয়তা বাড়ল না কমল? আজ বলে দেবে 'নিয়মরক্ষা'র ভোটের ফল

মুখ্যমন্ত্রী অধিকারী নন্দীগ্রাম আসন থেকে ইস্তফা দিয়ে কলকাতার ভবানীপুর কেন্দ্রটি ধরে রাখায় সেখানে উপনির্বাচন প্রয়োজন হয়। অন্যদিকে হুমায়ুন কবীর রেজিনগর আসনটি ছেড়ে নওদা ধরে রাখেন। সে কারণে রেজিনগরে উপনির্বাচন হয়।

Advertisement
৬ মাসে সরকারের জনপ্রিয়তা বাড়ল না কমল? আজ বলে দেবে 'নিয়মরক্ষা'র ভোটের ফলআজ উপনির্বাচনের ফল ঘোষণা
হাইলাইটস
  • নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের ফল ঘোষণা।
  • একটা কেন্দ্র ছেড়েছেন শুভেন্দু, আর একটা হুমায়ুন।

রাজ্যে পরিবর্তনের পর প্রথম ভোট। সেই ভোটের ফলপ্রকাশ আজ, শুক্রবার। তবে নামেই উপনির্বাচন। রেজিনগর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রে উপনির্বাচন ঘিরে বর্তমান শাসক দলের সঙ্গে বিরোধীদের সংঘাত তীব্র হয়েছে। নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করে নেন মমতা তৃণমূলের প্রার্থী। তারপর পুরনো মামলায় কংগ্রেস প্রার্থী গ্রেফতার। পরে জামিন। রেজিনগরে আবার ভোটের দিন হুমায়ুন কবীরকে পাকড়াও করে পুলিশ। সেই হুমায়ুন আবার রাজনীতি ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন। সবমিলিয়ে শুক্রবার ভোটের ফল বলে দেবে, ৬ মাসের বিজেপি সরকারের জনপ্রিয়তা কতটা বাড়বে?

উপনির্বাচন ঘিরেই বিতর্ক 

মঙ্গলবার দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কারচুপি-সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা। তবে ভোটপর্বে কোনও হিংসার খবর মেলেনি। বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছে শাসক দল বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রায় ৮০.৮৭ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগরে ভোটদানের হার ৮০.০৭ শতাংশ।

রেজিনগরের পাকড়াও হুমায়ুন 

মুখ্যমন্ত্রী অধিকারী নন্দীগ্রাম আসন থেকে ইস্তফা দিয়ে কলকাতার ভবানীপুর কেন্দ্রটি ধরে রাখায় সেখানে উপনির্বাচন প্রয়োজন হয়। অন্যদিকে হুমায়ুন কবীর রেজিনগর আসনটি ছেড়ে নওদা ধরে রাখেন। সে কারণে রেজিনগরে উপনির্বাচন হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পরই রেজিনগরে পুলিশ পাকড়াও করে কবীরকে। পরে রাত ৯টা নাগাদ তাঁকে ছেড়ে দেয় পুলিশ। একাধিক বুথে পুলিশ ভোটদানে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। তাঁর ছেলে গোলাম নবী আজাদ রেজিনগর কেন্দ্রের প্রার্থী। হুমায়ুনের অভিযোগ ছিল,'তাঁর দলের কর্মী, বুথ এজেন্ট এবং ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ'। 

নন্দীগ্রামে বিরোধীদের অভিযোগ

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছে নিহত চন্দ্রনাথ রথের মা হাঁসিরানি রথকে। চন্দ্রনাথ ছিলেন শুভেন্দুর আপ্তসহায়ক। ওই আসনে ভোটলুঠের অভিযোগ তোলে কংগ্রেস। পুনর্নির্বাচনের দাবি ওঠে। দলের প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেন, দিনভর প্রকৃত ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপির এজেন্টরা বুথ দখল করেছে। তবে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করেন, ২০১৬ সালে নন্দীগ্রামে ৮২ হাজার ভোটে জিতেছিলেন। এবার সেই ব্যবধান আরও বাড়বে।

Advertisement

POST A COMMENT
Advertisement