হালিশহরে গণইস্তফা ১৬ তৃণমূল কাউন্সিলরের, বোর্ড কি আদৌ রাখতে পারবে মমতার দল?

রাজ্যে পালাবদলের পরই হালিশহর পুরসভায় গণইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। যার জেরে চাঞ্চল্য এলাকায়। ২৩ ওয়ার্ডের হালিশহর পুরসভায় ১৬ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন।

Advertisement
হালিশহরে গণইস্তফা ১৬ তৃণমূল কাউন্সিলরের, বোর্ড কি আদৌ রাখতে পারবে মমতার দল? হালিশহর পুরসভা
হাইলাইটস
  • রাজ্যে পালাবদলের পরই হালিশহর পুরসভায় গণইস্তফা তৃণমূল কাউন্সিলরদের
  • যার জেরে চাঞ্চল্য এলাকায়

রাজ্যে পালাবদলের পরই হালিশহর পুরসভায় গণইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। যার জেরে চাঞ্চল্য এলাকায়। ২৩ সদস্য বিশিষ্ট হালিশহর পুরসভায় ১৬ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, রাজ্যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তাঁদের সহযোগিতা করছেন না দলের সাংসদ বা শীর্ষ নেতৃত্ব। সেই কারণে ইস্তফা দিয়েছেন। 

ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে একযোগে পদত্যাগপত্র জমা দেন ১৬ জন কাউন্সিলর। তাঁদের অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পর দলের শীর্ষ নেতৃত্ব এমনকী সাংসদও তাঁদের সঙ্গে কোনও বৈঠক করেননি বা যোগাযোগ রাখেননি। এই ঘটনাকে ঘিরে পুরসভার অন্দরে নেতৃত্ব নিয়ে তীব্র ক্ষোভ এবং গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

এর আগেও প্রতিবেশী কাঁচড়াপাড়ায় রাজনৈতিক অস্থিরতার ছবি দেখা গিয়েছিল। ফলে হালিশহরের এই গণপদত্যাগ সেই সঙ্কটকে আরও বড় করে তুলল বলে রাজনৈতিক মহলের মত। পদত্যাগকারী ১৬ জন কাউন্সিলরের মধ্যে পাঁচজন মহিলা কাউন্সিলরও রয়েছেন।

তবে উল্লেখযোগ্যভাবে পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এই গণপদত্যাগে সামিল হননি এবং তিনি এখনও নিজের পদে বহাল রয়েছেন।

বিজপুরের বিধায়ক সুদীপ্ত দাস আনুষ্ঠানিকভাবে পদত্যাগকারী ১৬ জন কাউন্সিলরের তালিকা প্রকাশ করেন। যদিও এই ঘটনায় প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে, তবুও সাধারণ মানুষের পরিষেবা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তিনি।

সুদীপ্ত দাস বলেন, 'আমি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই যে পুরসভার পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। এই পরিবর্তনের মধ্যেও নাগরিক পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে।'  

POST A COMMENT
Advertisement