Suvendu Adhikari on Digha Development: এবার দিঘাতেও হোম স্টে, চালু হবে হেলিকপ্টার সার্ভিস; সৈকত শহর নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী দিনে কী কী হতে চলেছে এই সৈকত শহরে। তার রূপরেখাও তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। কালীপুজো উপলক্ষে সোমবার দিঘায় এসেছিলেন শুভেন্দু। সেখান থেকেই জানিয়ে দিলেন,উদয়পুর থেকে শুরু করে মোট ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে সাজিয়ে তুলতে ট্যুরিজম, ফরেস্ট, ইরিগেশন, পিডব্লিউডি, পরিবহন ও পরিবেশ দফতরকে নিয়ে একটি বিশেষ রূপরেখা তৈরি করা হচ্ছে। গোপালপুর, মাঝিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, পেটুয়া, এই সমস্ত এলাকাকে জুড়ে একাধিক নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলি কম খরচে ঘুরে যেতে পারে।

Advertisement
এবার দিঘাতেও হোম স্টে, চালু হবে হেলিকপ্টার সার্ভিস; সৈকত শহর নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীরদিঘায় হোম স্টে খুলতে ৫ লক্ষ টাকা সরকারি সাহায্যের আশ্বাস

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী দিনে কী কী হতে চলেছে এই সৈকত শহরে। তার রূপরেখাও তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। কালীপুজো উপলক্ষে সোমবার দিঘায় এসেছিলেন শুভেন্দু। সেখান থেকেই জানিয়ে দিলেন,উদয়পুর থেকে শুরু করে মোট ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে সাজিয়ে তুলতে ট্যুরিজম, ফরেস্ট, ইরিগেশন, পিডব্লিউডি, পরিবহন ও পরিবেশ দফতরকে নিয়ে একটি বিশেষ রূপরেখা তৈরি করা হচ্ছে। গোপালপুর, মাঝিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, পেটুয়া, এই সমস্ত এলাকাকে জুড়ে একাধিক নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলি কম খরচে ঘুরে যেতে পারে।

কী জানালেন মুখ্যমন্ত্রী?
সোমবার দিঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পর্যটনে গুরুত্ব বাড়াতে একগুচ্ছ নির্দেশ দেন তিনি। যারমধ্যে উল্লেখযোগ্য দিঘায় হেলকপ্টার পরিষেবা। শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এবার থেকে দিঘায় হেলিকপ্টারে করে যেতে পারবেন পর্যটকরা। আকাশপথে দিঘায় যাওয়ার ব্যবস্থা করতে সোমবার পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি দিঘাকে সাজাতে একগুচ্ছ ঘোষণা করেছেন। 

৫ লক্ষ টাকা সাহায্য
সোমবার মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, চাঁদপুর ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। নতুন পর্যটন কেন্দ্রগুলিতে হোম স্টে তৈরি করলে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পাঁচ লক্ষ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। দিঘা থেকে মন্দারমণি, তাজপুর, চন্দনেশ্বর মন্দির ঘোরার জন্য বাস চালু করছে রাজ্য সরকার। ফিরিয়ে আনা হবে দিঘার ঝাউ বন। লাগান হবে ম্যানগ্রোভ। শুভেন্দু অধিকারী বলেন, 'সরকার বদলের পর দিঘায় তোলাবাজি, সিন্ডিকেটরাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান দিতে চাইলে আবেদন করবেন। কেউ যদি নতুন লজ বা হোটেল তৈরি করতে চান, সরকার পাশে থাকবে। হোম স্টে খুলতে ৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে।' দিঘায় মৎস্যজীবীদের সুবিধার্থে হাইফ্রিকোয়েন্স সেন্টারও তৈরি হচ্ছে। 


দিঘায় বন্ধ হয়ে যাওয়া স্নেক পার্ক পুনরায় চালু করা, পার্কগুলির সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। পাশাপাশি পর্যটকদের যাতায়াত সহজ করতে সিএনজি স্টেশন ও ই-বাসের চার্জিং পরিকাঠামো তৈরি করা হবে। একইসঙ্গে চাঁদপুর ও শঙ্করপুরে উপকূলীয় ভাঙন রোধে সেচ দফতরের দুটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রকল্প দুটিতে মোট ব্যয় প্রায় ১,৬০০ কোটি টাকা। দুর্যোগ মোকাবিলায় আগামী মার্চে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে ডিএমজি সেল গঠনের পরিকল্পনা কথাও জানান শুভেন্দু অধিকারী।

Advertisement

POST A COMMENT
Advertisement