Birbhum : উদ্ধার ১৫ কেজি সোনা, কোটি কোটি নগদ; বীরভূমের মিনার মণ্ডলের বাড়ি যেন টাকার খনি

বুধবার ভোটে ওই বাড়িটিতে হানা দেয় পুলিশ। রাত পেরিয়ে সকাল হলেও টাকা উদ্ধার থাকে। ওই বাসস্থান থেকে থরে থরে সাজানো নোটের বান্ডিল পাওয়া যায়। টাকা গোনার জন্য সেই বাড়িতে একাধিক মেশিন আনা হয়।

Advertisement
উদ্ধার ১৫ কেজি সোনা, কোটি কোটি নগদ; বীরভূমের মিনার মণ্ডলের বাড়ি যেন টাকার খনি বীরভূমে টাকা উদ্ধার ঘিরে শোরগোল
হাইলাইটস
  • ঘটনা বীরভূমের মহম্মদবাজারের
  • পেশায় ওই পাথর ব্যবসায়ীর একাধিক বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা

কয়েক বছর আগে পর্যন্ত ছিলেন সরকারি বাসের চালক। সেই সীমিত আয়ের ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও কাঁড়ি কাঁড়ি সোনা। যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। বুধবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু হয়। এখনও চলছে। 

ঘটনা বীরভূমের মহম্মদবাজারের। পেশায় ওই পাথর ব্যবসায়ীর একাধিক বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অভিযানের প্রশংসা করে জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫.৫ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এখনও নোট গণনা চলছে। পাশাপাশি ১৫ কেজি সোনাও মিলেছে। ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

পুলিশ সূত্রে খবর,অভিযুক্ত মিনার মণ্ডল কয়েক বছর আগেও সরকারি বাসের চালক ছিলেন। পরে চাকরি ছেড়ে আত্মীয় তথা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি নিজেও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত।

বুধবার ভোটে ওই বাড়িটিতে হানা দেয় পুলিশ। রাত পেরিয়ে সকাল হলেও টাকা উদ্ধার থাকে। ওই বাসস্থান থেকে থরে থরে সাজানো নোটের বান্ডিল পাওয়া যায়। টাকা গোনার জন্য সেই বাড়িতে একাধিক মেশিন আনা হয়। বড় বড় ট্রাঙ্ক নিয়ে যেতে দেখা যায় তদন্তকারী দলকে। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও অংশ নিয়েছেন। 

এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দিয়ে লেখেন, 'নির্ভুল সূত্রের তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বীরভূম পুলিশ মহম্মদবাজার থানার অধীনে অবৈধ বালু মাফিয়ার আস্তানায় বড়সড় অভিযান চালায়। দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের সম্পদ জনগণেরই। যারা সেই সম্পদ লুট করেছে, তাদের আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে। সতর্ক নজরদারি ও আপসহীন অভিযান চলবে। মাফিয়া চক্রের বিরুদ্ধে এই দমন অভিযানও অব্যাহত থাকবে।' 
 

Advertisement

POST A COMMENT
Advertisement