Suvendu Adhikari Apologizes to BSF: 'BSF-র কাছে আমি ক্ষমাপ্রার্থী', হঠাৎ কেন বললেন CM শুভেন্দু অধিকারী

এদিন কালীপুজো উপলক্ষে হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীকে দেখেই যে তিনি অনুপ্রাণিত, সেই কথাও বলেন শুভেন্দু। দীপাবলির দিন বিএসএফের কাছে ক্ষমাও চান বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement
'BSF-র কাছে আমি ক্ষমাপ্রার্থী', হঠাৎ কেন বললেন CM শুভেন্দু অধিকারীহিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের কাছে ক্ষমা চাইলেন শুভেন্দু

প্রত্যেক বছর দীপাবলির দিনটা সীমান্তে জওয়ানদের সঙ্গে কাটাতে দেখা যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দিনটি কাটাতেন মোদী। এমনকী প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই রীতি বজায় রেখেছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে কখনও সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে তো আবার কখনও আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে দেখা গিয়েছে তাঁকে। এবারও দীপাবলী  বস্তারে সেনা জওয়ানদের সঙ্গে পালন করলেন মোদী। আর প্রধানমন্ত্রীকে দেখে সেই পথেই হাঁটালেন বাংলার মুখ্যমন্ত্রীও।  এদিন কালীপুজো উপলক্ষে হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে যান  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীকে দেখেই যে তিনি অনুপ্রাণিত, সেই কথাও বলেন শুভেন্দু। দীপাবলির দিন বিএসএফের কাছে ক্ষমাও চান বাংলার মুখ্যমন্ত্রী। 

'আমি ক্ষমাপ্রার্থী' বললেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার BSF ক্য়াম্পে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন শুভেন্দু অধিকারী। শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখও করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। হিঙ্গলগঞ্জ থানার পাশের পুজো মণ্ডপেও যান তিনি। শুভেন্দু হিঙ্গলগঞ্জের ক্যাম্প থেকে  বলেন, ‘সমস্ত সেনা জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা। সীমান্তে বীর সেনাদের সঙ্গে দিওয়ালি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।’ এরপরেই পূর্বতন সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী। BSF-এর প্রতি খারাপ শব্দ প্রয়োগ করেছেন তাঁরা। সীমান্ত সুরক্ষায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি তাঁরা।’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগের তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার সীমান্ত সুরক্ষার প্রশ্নে BSF-কে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি দিতে গড়িমসি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে জমি সংক্রান্ত জটিলতা মেটানো হয়েছে। ফলে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে।

আগামী বছর থেকে সীমা সুরক্ষা অ্যাওয়ার্ড
শুভেন্দু বলেন, 'রাজ্যের আগের সরকার বিএসএফের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি।' তিনি আরও বলেন, 'সীমান্তে শিক্ষিত যুবক, যাঁরা কাজ করতে আগ্রহী, তাঁদের বর্তমান প্রকল্পে এবং আগামী দিনে আসা প্রকল্পে কাজের ব্যবস্থা করব।' এদিন সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সীমান্তে কর্তব্যরত BSF, SSB এবং পুলিশের ভালো কাজের স্বীকৃতি দিতে নতুন বছরে ‘সীমা মিত্র সম্মান’ চালু করার ঘোষণা করেন।  ২০২৭ সাল থেকে জওয়ানদের 'সীমা মিত্র সম্মান' দেবে রাজ্য সরকার।
 

Advertisement

POST A COMMENT
Advertisement