Tarapith Temple: একমাস গর্ভগৃহ ত্যাগ করছেন মা তারা, তা হলে তারাপীঠে পুজো কোথায় দেবেন? জানুন

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় ঢল নেমেছিল ভক্তদের। বহু দূর-দূরান্ত থেকে মা তারাকে দেখতে এসেছিলেন ভক্তরা। এই পর্ব মিটতেই তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। ১৫ তারিখ থেকে মন্দিরে শুরু হচ্ছে সংস্কার। তার আগেই গর্ভগৃহ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেবী মূর্তি। তাহলে কি সংস্কারের সময় পুজো বন্ধ থাকবে মন্দিরে? এমন আশঙ্কা দেখা দিয়েছে অনেক ভক্তের মধ্যেই। তবে এই নিয়ে আশ্বস্ত করেছে মন্দির কর্তৃপক্ষ। জানান হয়েছে দেবীর বিগ্রহ মন্দির চত্বরেই থাকবে। নিয়ম মেনে পুজোও দেওয়া যাবে।

Advertisement
 একমাস গর্ভগৃহ ত্যাগ করছেন মা তারা, তা হলে তারাপীঠে পুজো কোথায় দেবেন? জানুনমা তারা গর্ভগৃহ ছাড়ছেন, তারাপীঠে বন্ধ থাকবে পুজো?

 তারাপীঠে  কৌশিকী অমাবস্যায় ঢল নেমেছিল ভক্তদের।  বহু দূর-দূরান্ত থেকে মা তারাকে দেখতে এসেছিলেন ভক্তরা। এই পর্ব মিটতেই তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। ১৫ তারিখ থেকে মন্দিরে শুরু হচ্ছে সংস্কার। তার আগেই গর্ভগৃহ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেবী মূর্তি। তাহলে কি সংস্কারের সময় পুজো বন্ধ থাকবে মন্দিরে? এমন আশঙ্কা দেখা দিয়েছে অনেক ভক্তের মধ্যেই। তবে এই নিয়ে আশ্বস্ত করেছে মন্দির কর্তৃপক্ষ। জানান হয়েছে দেবীর বিগ্রহ মন্দির চত্বরেই থাকবে। নিয়ম মেনে পুজোও দেওয়া যাবে।

আগামী একমাস কোথায় থাকবেন মা তারা?
তারাপীঠ মন্দিরে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষীত সংস্কারের কাজ । আর সেই কাজের জন্য কিছুদিনের জন্য গর্ভগৃহ ছাড়বেন মা তারা। আজ, ১৪ সেপ্টেম্বর রাত ১০টার পর গর্ভগৃহ থেকে মা তারার বিগ্রহকে মন্দির চত্বরের মধ্যেই থাকা শিবমন্দিরে নিয়ে যাওয়া হবে। সংস্কারপর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় এক মাস সেখানেই অধিষ্ঠান করবেন দেবী। তবে এতে পুজো বা দর্শন বন্ধ হবে না। শিবমন্দির থেকেই নিয়ম মেনে পুজো, আরতি, ভোগ নিবেদন এবং ভক্তদের দর্শনের ব্যবস্থা করা হবে। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় bangla.aajtak.in-কে জানিয়েছেন, 'আগে থেকেই ঠিক করা পরিকল্পনা অনুযায়ী কৌশিকী অমাবস্যা শেষ হওয়ার পরই মন্দির সংস্কারের কাজ শুরু হবে। মন্দিরের ভিতরের পাশাপাশি বাইরের অংশেও প্রয়োজনীয় সংস্কার করা হবে। গোটা কাজের ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের পরামর্শ এবং তাঁদের দেওয়া প্রযুক্তিগত নির্দেশিকা মেনে চলা হবে।' পুলকবাবু আরও জানান, মহালয়ার আগের রাতে ফের মূল মন্দিরে ফিরবেন মা তারা। ২৫ দিন ধরে চলবে সংস্কারের কাজ। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংস্কার। তবে মা তারা মূল মন্দির থেকে সরলেও পুজো বন্ধ হচ্ছে না। শিবমন্দির থেকেই হবে পুজো। তবে শিবমন্দিরে একটি গেট থাকায় আগামী কয়েকদিন পুজো দিতে কিছুটা বেশি সময় লাগবে ভক্তদের। 

Advertisement

নতুন সাজে তারাপীঠ মন্দির
মন্দির কমিটি জানিয়েছে, বর্তমানে নাটমন্দির থেকে মা তারাকে দর্শন করতে গিয়ে অনেক সময় ভক্তদের সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা কমাতেই মন্দিরের সামনের দরজা প্রায় এক ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নাটমন্দির থেকে দেবীর দর্শন আরও পরিষ্কার করার জন্য মা তারার মূল বেদিও প্রায় আট ইঞ্চি উঁচু করা হবে। অর্থাৎ, সংস্কারের পর শুধু মন্দিরের ভিতর-বাহিরের কাঠামোয় পরিবর্তন নয়, ভক্তদের দর্শন আরও সহজ এবং সুবিধাজনক করাই থাকবে অন্যতম লক্ষ্য। প্রায় এক মাস সংস্কারের কাজ চলবে। এই সময়ে নতুন করে রং করা হবে মন্দির। বসান হবে নতুন টাইলস। টেরাকোটার কাজগুলিও সংস্কার করা হবে। 

কবে থেকে পুরন পদ্ধতিতে পুজো দেওয়া যাবে?
তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানান, মহালয়ার আগের রাতে পুরনো মন্দিরে ফিরবেন মা তারা। তারপর থেকেই পুরনো নিয়ম মেনে ফের পুজো শুরু হবে। ততদিন শিবমন্দির থেকেই দর্শন করতে হবে মা তারাকে। 

প্রসঙ্গত, পালা বদলের বাংলায় তারাপীঠ মন্দিরেও একাধিক বদল হয়েছে সম্প্রতি। ১৫ বছরের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। আর তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, কৌশিকী অমাবস্যার পরেই মন্দিরের সংস্কারের কাজ শুরু হবে। মন্দিরের ভিতরের পাশাপাশি বাইরের অংশের সংস্কারের কাজও চলবে এই সময়। এরজন্য বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের পরামর্শ নেওয়া হয়েছে। 
 

POST A COMMENT
Advertisement