Krishnendu Narayan Choudhury: মালদার কৃষ্ণেন্দু নারায়ণের 'বড় ছাতা' কি কংগ্রেস? শুভঙ্কর বলছেন, 'আবেদন করলে ভেবে দেখব'

মালদায় একদা কংগ্রেসের পরিচিত মুখ ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ। মমতা সরকারের আমলে মন্ত্রীও হয়েছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে বহুদিন ধরেই সাইডলাইনে চলে গিয়েছিলেন। 'বড় ছাতা' মানে কি তিনি ফের কংগ্রেসে ফিরতে চাইছেন? নাকি রাজ্যের শাসকদল বিজেপি-র ছাতার তলায় যেতে চাইছেন। কৃষ্ণেন্দুনারায়ণ যদি কংগ্রেসে ফিরতে চান, তা হলে প্রদেশ কংগ্রেস কি তাঁকে নেবে? 

Advertisement
মালদার কৃষ্ণেন্দু নারায়ণের 'বড় ছাতা' কি কংগ্রেস? শুভঙ্কর বলছেন, 'আবেদন করলে ভেবে দেখব'কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও শুভঙ্কর সরকার
হাইলাইটস
  • 'যেমন ভাবে বৃষ্টি হবে, তেমন ভাবে ছাতা ধরব'
  • কৃষ্ণেন্দুকে কংগ্রেস ফের নেবে?
  • প্রদেশ কংগ্রেস সভাপতি কী বলছেন?

পুরভোট যতই এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক বাড়ছে। সেই তালিকায় ইতিমধ্যেই যুক্ত হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতও যে ছাড়তে চলেছেন মালদার বর্ষীয়ান নেতা কৃষ্ণেন্দুনারায়ণ? তাঁর বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট। কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি।

'যেমন ভাবে বৃষ্টি হবে, তেমন ভাবে ছাতা ধরব'

কৃষ্ণেন্দু নারায়ণ ইংরেজবাজার পুরসভায় ইস্তফা দিয়ে বলছেন, বড় ছাতার তলায় যেতে চাইছেন। এখন প্রশ্ন হল, এই বড় ছাতা বলতে তিনি কোন রাজনৈতিক দলকে বোঝাচ্ছেন। কৃষ্ণেন্দুনারায়ণ ঠিক যা বলেছেন, তা হল, 'কাজ করতে পারছিলাম না। আগামী দিনে বড় ছাতার তলায় থাকব। রাজনীতির জন্য জেলে গিয়েছি। আহত হয়েছি। ভয় পাইনি কোনওদিন। আজও ভয় পাই না। পরিস্থিতির উপর বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছি। যেমন ভাবে বৃষ্টি হবে, তেমন ভাবে ছাতা ধরব।  কিছু জিনিস খুব সিক্রেট রাখতে হয়। কিন্তু তৃণমূলের হয়ে লড়ব না। আমি মমতাদিকে প্রচণ্ড শ্রদ্ধা করি। মমতাদি বললেও ভোটে দাঁড়াব না।'

কৃষ্ণেন্দুকে কংগ্রেস ফের নেবে?

অর্থাত্‍ একটি বিষয় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন কৃষ্ণেন্দুনারায়ণ। মালদায় একদা কংগ্রেসের পরিচিত মুখ ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ। মমতা সরকারের আমলে মন্ত্রীও হয়েছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে বহুদিন ধরেই সাইডলাইনে চলে গিয়েছিলেন। 'বড় ছাতা' মানে কি তিনি ফের কংগ্রেসে ফিরতে চাইছেন? নাকি রাজ্যের শাসকদল বিজেপি-র ছাতার তলায় যেতে চাইছেন। কৃষ্ণেন্দুনারায়ণ যদি কংগ্রেসে ফিরতে চান, তা হলে প্রদেশ কংগ্রেস কি তাঁকে নেবে? 

প্রদেশ কংগ্রেস সভাপতি কী বলছেন?

এই প্রশ্নে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, যাঁরাই কংগ্রেসের আদর্শ ও নীতি মেনে আসতে চাইবে, তাঁদেরকেই নেওয়া হবে। bangla.aajtak.in-কে ফোনে বললেন, 'কৃষ্ণেন্দুনারায়ণ বড় বলতে কোন দল বলতে চাইছেন, তিনিই জানেন। উনি কোনটা বড় ছাতা মনে করবেন, ওঁর ব্যাপার। কিন্তু লিখিত ভাবে আবেদন করে কংগ্রেসে যুক্ত হতে চাইলে সব কমিটির মধ্যে দিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করা হবে। উনি আবেদন করলে নিশ্চয়ই ভেবে দেখব।'

Advertisement

অন্যদিকে পশ্চিম মালদার বিজেপি জেলা সভাপতি অজয় হালদারের বক্তব্য, 'উনি রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছেন না বলে পদত্যাগ করছেন, এ কথা সত্য নয়।'

১৯৭৬ সালে কংগ্রেসের হাত ধরে রাজনীতির জগতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর প্রবেশ৷ ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি ৷ যদিও আট বছর পর ২০০৬ সালে ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করেন ৷ ২০১৩ সালে ফের তৃণমূলে যোগ দেন। এবার কি ফের কংগ্রেসেই ফিরতে চান তিনি? কারণ, বিজেপি সরকারের বিরুদ্ধে তো কাজে অসহযোগিতার অভিযোগ তুলেই চেয়ারম্যান পদ ত্যাগ করলেন কৃষ্ণেন্দু নারায়ণ।

POST A COMMENT
Advertisement