North Bengal News: মূর্তি নদীর উপর নতুন ব্রিজ চালু, ডুয়ার্স-নাগরাকাটা পৌঁছবেন আরও দ্রুত

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় 'আপগ্রেড'। মূর্তি নদীর উপর তৈরি হল নতুন পাকা ব্রিজ। এর ফলে নাগরাকাটা থেকে জলপাইগুড়ি শহরের দিকে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত যাঁরা এদিকে উত্তর তেন্দু ফরেস্ট, মাঙ্গালাবাড়ি, আইভিল টি গার্ডেন, খাইরবাড়ির দিকে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের বেশি সুবিধা হবে। 

Advertisement
মূর্তি নদীর উপর নতুন ব্রিজ চালু, ডুয়ার্স-নাগরাকাটা পৌঁছবেন আরও দ্রুতনাগরাকাটা বা ডুয়ার্সের দিকে যাওয়া পর্যটকদের এই ব্রিজের কারণে বেশ সুবিধা হবে।
হাইলাইটস
  • উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় 'আপগ্রেড'।
  • মূর্তি নদীর উপর তৈরি হল নতুন পাকা ব্রিজ।
  • এর ফলে নাগরাকাটা থেকে জলপাইগুড়ি শহরের দিকে যাতায়াত আরও সহজ হবে।

New Murti Bridge: উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থায় বড় 'আপগ্রেড'। মূর্তি নদীর উপর তৈরি হল নতুন পাকা ব্রিজ। এর ফলে নাগরাকাটা থেকে জলপাইগুড়ি শহরের দিকে যাতায়াত আরও সহজ হবে। বিশেষত যাঁরা এদিকে উত্তর তেন্দু ফরেস্ট, মাঙ্গালাবাড়ি, আইভিল টি গার্ডেন, খাইরবাড়ির দিকে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের বেশি সুবিধা হবে। নাগরাকাটা বা ডুয়ার্সের দিকে যাওয়া পর্যটকদের এই ব্রিজের কারণে বেশ সুবিধা হবে। জলপাইগুড়ি শহর থেকে পর্যটন এলাকাগুলির দিকে যাতায়াতও সহজ হবে। প্রায় ২০ কোটি টাকা খরচে এই ব্রিজ তৈরি হয়েছে।

মঙ্গলবার নতুন মূর্তি ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিজটি প্রায় ১২৬ মিটার লম্বা। চওড়া প্রায় ১৩ মিটার। পূর্ত দফতরের সড়ক বিভাগ সূত্রে খবর, সেতু তৈরিতে প্রায় ১৭ কোটি টাকা খরচ হয়েছে। 

কাঠের সেতুর জায়গায় আধুনিক, শক্তপোক্ত ব্রিজ
এক সময় মূর্তি নদীর উপর কাঠের সেতু ছিল। সেটি বেশ জনপ্রিয়ও ছিল। কাঠের ব্রিজে বহু সিনেমার শুটিং হয়েছে। নানা গানের দৃশ্যেও এই এলাকা দেখা গিয়েছে। চারপাশে জঙ্গল, নদী এবং পাহাড়ি পরিবেশ। ফলে যাঁরা অফবিট কোথাও বেড়াতে যেতে চান, তাঁদের কাছে এই জায়গাটির আলাদা মূল্য রয়েছে।

সেই পুরনো কাঠের সেতু আর আগের মতো ব্যবহারযোগ্য ছিল না। তার জায়গাতেই তৈরি হয়েছে নতুন পাকা সেতু।

নতুন সেতু যে শুধু শক্তপোক্ত তা নয়। নকশাতেও সৌন্দর্যের বিষয়টি মাথায় রাখা হয়েছে। ফলে যাতায়াতের সুবিধা তো হবেই। পাশাপাশি এটি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।

নাগরাকাটা থেকে জলপাইগুড়ি যাতায়াতের সুবিধা
উত্তরবঙ্গ মানেই শুধুই পর্যটন নয়। যোগাযোগ ব্যবস্থা ভাল হলে স্থানীয় মানুষের কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা এবং শিক্ষা; সব ক্ষেত্রেই সুবিধা বাড়ে।

নতুন মূর্তি সেতুর ফলে নাগরাকাটা ও জলপাইগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে।  

স্থানীয়দের পাশাপাশি পণ্যবাহী গাড়ি এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক যানবাহনের চলাচলেও সুবিধা হবে। জলপাইগুড়ি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। ফলে উত্তরবঙ্গের এই অংশের অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে।হোটেল, হোমস্টে, গাড়িভাড়া, স্থানীয় দোকান এবং ছোট ব্যবসার উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে।  

Advertisement

POST A COMMENT
Advertisement