Viral: রাস্তায় এই ভুল করবেন না! CCTV-তে ধরা পড়লেই মোটা টাকা ফাইন

রাতের অন্ধকারে রাস্তার ধারে আবর্জনা ফেলতে গিয়েছিলেন এক ব্যক্তি। ভেবেছিলেন, কেউ দেখতে পাবে না। কিন্তু নজর এড়াতে পারলেন না তিনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই বেজে উঠল মাইকে সতর্কবার্তা।

Advertisement
রাস্তায় এই ভুল করবেন না! CCTV-তে ধরা পড়লেই মোটা টাকা ফাইনসিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই বেজে উঠল মাইকে সতর্কবার্তা।
হাইলাইটস
  • রাতের অন্ধকারে রাস্তার ধারে আবর্জনা ফেলতে গিয়েছিলেন এক ব্যক্তি।
  • সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই বেজে উঠল মাইকে সতর্কবার্তা।
  • এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

রাতের অন্ধকারে রাস্তার ধারে আবর্জনা ফেলতে গিয়েছিলেন এক ব্যক্তি। ভেবেছিলেন, কেউ দেখতে পাবে না। কিন্তু নজর এড়াতে পারলেন না তিনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই বেজে উঠল মাইকে সতর্কবার্তা। জানিয়ে দেওয়া হল, আবর্জনা না সরালে পরের দিন জরিমানা দিতে হবে। আর সেই কথা শুনেই ফেলে আসা আবর্জনা তুলে বাড়ি ফিরে গেলেন ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি গ্রেটার নয়ডার সেক্টর বিটা-১ এলাকার। স্থানীয় রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা আরডব্লিউএ সূত্রে খবর, গত ৯ অক্টোবর রাত প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। এক ব্যক্তি বাড়ি থেকে আবর্জনা নিয়ে এসে রাস্তার পাশের একটি দেওয়ালের কাছে ফেলতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে একটি শিশুও ছিল। সেই সময়ই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা।

সিসিটিভিতে ধরা পড়তেই মাইকে অ্যানাউন্স
এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে নজর রাখছিলেন এক ব্যক্তি। আবর্জনা ফেলতে দেখেই তিনি মাইকের মাধ্যমে সতর্ক করেন ওই বাসিন্দাকে। তাঁকে অবিলম্বে আবর্জনা সরিয়ে নিতে বলা হয়। কেন তিনি রাস্তার পাশে বর্জ্য ফেলেছেন, তা-ও জানতে চাওয়া হয়।

প্রথমে মাইকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন ওই ব্যক্তি। কোথা থেকে তাঁকে সতর্ক করা হচ্ছে, তা বুঝতে পারছিলেন না। পরে ফের সতর্কবার্তা দেওয়া হয়। জানানো হয়, পরের দিন সকালেও যদি আবর্জনা সরানো না হয়, তা হলে তাঁকে জরিমানা করা হবে।

এর পর আর দেরি করেননি ওই ব্যক্তি। রাস্তার পাশে ফেলে রাখা আবর্জনা তুলে নেন। তার পরে তা নিয়ে বাড়ির দিকে ফিরে যান। গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই এখন নেটমাধ্যমে আলোচনার বিষয়।

বার বার আবর্জনা ফেলছেন
আরডব্লিউএ-র দাবি, এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত কাজ করা হচ্ছে। তা সত্ত্বেও কিছু বাসিন্দা খোলা জায়গায় কিংবা দেওয়ালের পাশে আবর্জনা ফেলে যাচ্ছেন। অনেকে মনে করেন, রাতের অন্ধকারে এমন কাজ করলে তাঁদের চিহ্নিত করা সম্ভব হবে না।

Advertisement

কিন্তু সেই প্রবণতা আটকাতে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছে আবাসিক সংগঠনটি। ক্যামেরার ফুটেজ দেখে নিয়ম ভাঙা ব্যক্তিদের চিহ্নিত করা হয়। তার পরে তাঁদের বিরুদ্ধে জরিমানা করার মতো পদক্ষেপ করা হয় বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক।

এই ঘটনায় নজরদারির পাশাপাশি দ্রুত পদক্ষেপেরও উদাহরণ দেখা গেল। কেউ আবর্জনা ফেলছেন, তা ক্যামেরায় ধরা পড়ার সঙ্গে সঙ্গেই মাইকে তাঁকে সতর্ক করা হয়। ফলে পরে আর আলাদা করে আবর্জনা সরানোর জন্য অপেক্ষা করতে হয়নি।  

POST A COMMENT
Advertisement