Advertisement
ভাইরাল

Sun Unknown Facts: সূর্যের ভিতর ক'টি পৃথিবী ধরবে বলুন তো? অনেক শিক্ষিতরাও জানেন না

সূর্য আসলে একটি নক্ষত্র
  • 1/10

সূর্য কোনও গ্রহ নয়, এটি একটি বিশাল নক্ষত্র। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। এর আলো ও তাপেই পৃথিবীর জীবকূল নির্ভরশীল।

সূর্যের ভিতরে লক্ষ লক্ষ পৃথিবী ধরবে
  • 2/10

সূর্য এতটাই বড় যে এর ভিতরে প্রায় ১৩ লক্ষ পৃথিবী ধরে যেতে পারে। সৌরজগতের মোট ভরের প্রায় ৯৯.৮ শতাংশই শুধু সূর্যের।

সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে
  • 3/10


সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় নেয়। অর্থাৎ আমরা যে সূর্য দেখি, সেটা আসলে ৮ মিনিট আগের ছবি।
 

Advertisement
 সূর্যের তাপমাত্রা অবিশ্বাস্য
  • 4/10

সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। আর এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১ কোটি ৫০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস।

সূর্যের মূল উপাদান কী?
  • 5/10

সূর্যের বেশিরভাগ অংশই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। হাইড্রোজেন পরমাণু একে অপরের সঙ্গে মিশে শক্তি তৈরি করে।

সূর্যেরও ঘূর্ণন আছে
  • 6/10

সূর্য নিজেও ঘোরে। তবে এটি গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি হওয়ায় সব অংশ একসঙ্গে একই গতিতে ঘোরে না।
 

সূর্যের বয়স কত?
  • 7/10

বিজ্ঞানীদের মতে সূর্যের বয়স প্রায় ৪.৬ বিলিয়ন বছর। আরও প্রায় ৫ বিলিয়ন বছর এটি জ্বলতে থাকবে।
 

Advertisement
সূর্যে বিস্ফোরণ হয়
  • 8/10

সূর্যের উপর মাঝে মাঝেই ভয়ংকর সৌর ঝড় বা সোলার ফ্লেয়ার দেখা যায়। এগুলির প্রভাবে পৃথিবীর স্যাটেলাইট ও ইন্টারনেট পরিষেবায় সমস্যা হতে পারে।
 

সূর্য ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয়
  • 9/10

গাছপালা সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে। সূর্যের তাপ ও আলো না থাকলে পৃথিবী সম্পূর্ণ অন্ধকার ও বরফে ঢাকা হয়ে যেত।

এক দিন সূর্য বদলে যাবে
  • 10/10

ভবিষ্যতে সূর্যের জ্বালানি ফুরিয়ে গেলে এটি বিশাল ‘রেড জায়ান্ট’-এ পরিণত হবে। তখন সূর্য এত বড় হয়ে যেতে পারে যে পৃথিবীকেও গ্রাস করতে পারে।

Advertisement