Yuva Shakti Bharosa Update: শীঘ্রই বেকার ভাতায় আবেদন শুরু, যুবশক্তি ভরসা প্রকল্প কারা পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে?

Bekar bhata 2026: শীঘ্রই যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদন শুরু হবে। যার ফলে মিলবে বেকার ভাতা। কিন্তু প্রশ্ন হল, বেকার ভাতা পাওয়ার কী ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্ট লাগবে? সবটা জেনে নিন।

Advertisement
শীঘ্রই বেকার ভাতায় আবেদন শুরু, যুবশক্তি ভরসা প্রকল্প কারা পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে?যুবশক্তি ভরসা প্রকল্প
হাইলাইটস
  • শীঘ্রই যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদন শুরু হবে
  • যার ফলে মিলবে বেকার ভাতা
  • বেকার ভাতা পাওয়ার কী ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্ট লাগবে?

রাজ্যে ক্ষমতায় আসার পরই যুবক-যুবতীদের বেকার ভাতা দেবে বলে জানিয়ে দেয় বিজেপি সরকার। সেই প্রকল্পের নাম রাখা হয় যুবশক্তি ভরসা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক ও যুবতীদের সাহায্যের জন্য ৩ হাজার বা ২ হাজার টাকা করে দেবে সরকার। তবে মুশকিল হল, এখনও এই প্রকল্প চালু করেনি সরকার। এমনকী প্রকাশিত হয়নি কোনও নোটিফিকেশন। তবে যতদূর খবর, খুব দ্রুতই শুরু হবে বেকার ভাতা বা যুবশক্তি ভরসায় আবেদন। তাই ঝটপট এই প্রকল্পে কারা টাকা পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করবেন, সবটা জেনে নিন। তাহলেই আপনার সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে।

কত টাকা করে পাবেন? 
যুবশক্তি ভরসা প্রকল্পে বেকারদের ভাতা দেবে সরকার। এক্ষেত্রে যাঁরা স্নাতক পাশ করেছেন, তাঁরা ৩০০০ টাকা পাবেন। তার থেকে কম শিক্ষাগত যোগ্যতা থাকলে মাসে মাসে ২ হাজার টাকা করে ভাতা পাওয়া যাবে। 

কারা টাকা পাবেন? 
এক্ষেত্রে কয়েকটি জরুরি ক্রাইটেরিয়া রয়েছে। সেই যোগ্যতা থাকলেই টাকা পাবেন। যেমন ধরুন-

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • যুবশক্তি ভরসায় টাকা পেতে চাইলে বয়স হতে হবে ২১ থেকে ৪৫-এর মধ্যে
  • অন্য কোনও ভাতা পেলে এই টাকা পাওয়া যাবে না

পরিবারের বার্ষিক আয় কত হতে হবে? 

বেকার ভাতা পেতে চাইলে পরিবারের আয় হতে হবে ১ লক্ষ টাকার কম। তাহলেই যুবশক্তি ভরসা প্রকল্পে টাকা পাবেন। এর বেশি আয় থাকলে আবেদন করা যাবে না বলেই খবর। যদিও এই বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও নোটিফিকেশন নেই। তাই একটু অপেক্ষা করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। 

যুবশক্তি ভরসার জন্য কী কী ডকুমেন্ট লাগবে লাগবে?
মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা আধার কার্ড

  • ভোটার কার্ড
  • জন্মের শংসাপত্র
  • মাধ্যমিক ও উচ্চশিক্ষার ডিগ্রি ও রেজাল্ট
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য
  • চালু মোবাইল নম্বর
  • এছাড়া রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তাহলেই যুবশক্তি ভরসা প্রকল্প বা বেকার ভাতায় আবেদন করতে পারবেন। 

কীভাবে অ্যাপ্লিকেশন? 
যতদূর খবর, যেভাবে অন্নপূর্ণ যোজনায় আবেদন করা গিয়েছে, সেভাবেই যুবশক্তিতেও অ্যাপ্লিকেশন করা যাবে। সেক্ষেত্রে একটি ওয়েবসাইট লঞ্চ করা হতে পারে। সেখানেই আবেদন করতে হবে। এছাড়া অফলাইনে পৌরসভা, কর্পোরেশন বা বিডিও অফিসেও গিয়েও করা যেতে পারে আবেদন। 

কবে থেকে শুরু হবে আবেদন?

এখনও এই নিয়ে নির্দিষ্ট করে কোনও খবর নেই। কিছুদিন আগে জানা গিয়েছিল, অক্টোবরে আবেদন শুরু হবে। তবে তেমনটা হয়নি। কিন্তু সর্বশেষ আপডেট হল, খুব দ্রুত যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে কাজ শুরু হবে। কারণ, অন্নপূর্ণা যোজনার কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। তাই এবার এই প্রকল্প নিয়ে কাজ করতে সুবিধা হবে। 

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement