মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনারাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা মেডিক্যাল ইনস্যুরেন্স মিলছে। তবে এই কার্ড তাঁদেরই হবে, যাঁদের নির্দিষ্ট শ্রেণির রেশন কার্ড আছে। আর এই শর্তেই আয়ুষ্মান ভারত থেকে বাদ গিয়েছেন অনেকে। যদিও আয়ুষ্মান ভারত থেকে বাদ গেলেও চিন্তার কিছু নেই। বরং নতুন করে আনা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। যাঁরা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, তাঁদের জন্যই এই স্কিম চালু করা হয়েছে। এতে মাসে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা মিলবে। তবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও সবার জন্য নয়। এরও নির্দিষ্ট কিছু ক্রাইকেটিয়া বা এলিজিবিটি রয়েছে। সেই যোগ্যতা ছাড়া মিলবে না মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা।
কী কী সুবিধা রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায়?
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত হেলথ ইনস্যুরেন্স দেওয়া হচ্ছে। এই টাকার মাধ্যমে কলকাতা ও ভারতের সব টপ প্রাইভেট এবং সরকারি হাসপাতালে চিকিৎসা করা যাবে।
এই স্কিমে পরিবারের যতজন সদস্য রয়েছেন, সকলেই যুক্ত হতে পারবেন। সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই।
সবথেকে বড় কথা, এই কার্ডের মাধ্যে প্রি এক্সিস্টিং ডিজিজ বা আগে থেকে থাকা রোগেরও চিকিৎসা হবে। তাই তো এই কার্ড নিয়ে সাধারণ মানুষের মনে এত উৎসাহ।
কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা কার্ডটিও সকলের জন্য নয়। এক্ষেত্রে কারা এই কার্ড করতে পারবেন না, সেটা জেনে নিন।
কারা পাবেন না মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা?
১. যাঁদের পরিবারের আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি, তাঁরা এই বিমা পাবেন না।
২. পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী বা সরকার পোষিত সংস্থার কর্মচারী হলেও এই কার্ড মিলবে না।
৩. কেন্দ্রীয় সরকার বা সরকার পোষিত সংস্থার কর্মীরাও এই কার্ড পাবেন না।
৪. সরকারি মেডিক্যাল অ্যালাওয়েন্স পেলেও মিলবে না এই কার্ড।
৫. যাঁরা গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্সের অংশ, তাঁরাও এটি পাবেন না।
৬. এসআইআর-এ নাম বাদ গেলেও এই কার্ড পাবেন না। তবে ট্রাইব্যুনালে যাঁরা অ্যাপ্লাই করেছেন, তাঁরা কার্ড পাবেন।
৭. কোনও ব্যক্তির বয়স যদি ৭০ বা তার বেশি হয়, তাহলেও এই কার্ড মিলবে না। তাঁরা আয়ুষ্মান ভারত পাবেন।
কী কী ডকুমেন্টস লাগবে?
এই কার্ডে অ্যাপ্লিকেশনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ভোটারের রোল-পার্ট এবং বৈধ মোবাইল নম্বর লাগবে। এই সব থাকলেই পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড।