Octobr DA Salary Credited Date: অগ্রিম বেতনের সঙ্গে ৩৮% DA, অক্টোবরের কত তারিখ পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

পুজো আসতে আর একমাস। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। একই হারে ডিআর পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। প্রসঙ্গত, কেন্দ্রের সঙ্গে বৈষম্য কমাতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির এই বিজ্ঞপ্তি অগাস্টেই জারি করে দিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর।

Advertisement
 অগ্রিম বেতনের সঙ্গে ৩৮% DA, অক্টোবরের কত তারিখ পাবেন রাজ্য সরকারি কর্মীরা? অক্টোবরের কত তারিখে পাবেন অগ্রিম বেতন?

পুজো আসতে আর একমাস। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। একই হারে ডিআর পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। প্রসঙ্গত,  কেন্দ্রের সঙ্গে বৈষম্য কমাতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা  বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির এই বিজ্ঞপ্তি অগাস্টেই জারি করে দিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর। 

কারা পাবেন এই বর্ধিত DA?
রাজ্যের সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও পুরনিগমের কর্মী এবং রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের অডিট শাখা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে। এই নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। একই হারে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীদেরও ডিএ দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলি পৃথকভাবে অনুমোদন জারি করতে পারবে। এছাড়াও, রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্যও ৩৮ শতাংশ হারে ডিআর কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। একই সুবিধা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

দৈনিক মজুরিও বাড়ছে
এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একইভাবে, এখনও রোপা ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন প্রাপ্ত পেনশনভোগীদের ডিআর-ও ২২৩ শতাংশ করা হবে। এছাড়া, যেসব দৈনিক মজুরির কর্মীদের বেতন ন্যূনতম মজুরি আইনের আওতায় নির্ধারিত নয়, তাঁদের দৈনিক মজুরি ১ অক্টোবর থেকে অতিরিক্ত ১১০ টাকা বৃদ্ধি করা হবে বলেও অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

Advertisement

পুজোর মাসে অগ্রিম বেতন
সরকারের ঘোষণানুসারে, ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বেড়ে মূল বেতনের ৩৮ শতাংশে পৌঁছাবে। এর ফলে বহু কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। সাধারণত মাসের শেষ কাজের দিনে কর্মীদের বেতন দেওয়া হয় এবং শিক্ষক-শিক্ষিকারা মাসের পয়লা তারিখে বেতন পান। তবে উৎসবের কথা মাথায় রেখে পুজোর মাসে অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে। সেই কারণে আগামী ১৩ অথবা ১৪ অক্টোবরের মধ্যেই কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম বেতন পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অগ্রিম বেতনের সঙ্গেই বাড়তি ২০ শতাংশ ডিএ যুক্ত করে কর্মীরা হাতে পাবেন। শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই একই সুবিধা পাবেন। এই অতিরিক্ত ২০ শতাংশ ডিএ কেবল কর্মীদের সংশোধিত বেসিক পে (Revised Basic Pay)-এর ওপর হিসাব করা হবে। অন্যান্য কোনও ভাতা এতে যুক্ত হবে না। 

মাসের কত তারিখে ঢুকবে জানেন কি? 
সরকারি কর্মীদের মতোই বাংলার সরকারপোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও পাবেন ৩৮ শতাংশ হারে ডিএ ও অগ্রিম বেতন। কিন্তু মাসের কত তারিখে ঢুকবে জানেন কি? পয়লা অক্টোবর থেকে কার্যকর হলেও, মাসের ১ তারিখে কিন্তু পাবেন না ডিএ ও অগ্রিম বেতন। তবে পুজোর ছুটির আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ডিএ ও অগ্রিম বেতন। আগামী ১৫ অক্টোবর থেকেই সরকারি অফিস বন্ধ থাকবে দুর্গাপুজো উপলক্ষে। ছুটির আগেই অর্থাৎ ১৩ বা ১৪ অক্টোবর নাগাদ অগ্রিম বেতন ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। এই অগ্রিম বেতনের সঙ্গেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতনের ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। শিক্ষক, শিক্ষিকারাও সেই সময়েই অগ্রিম বেতন ও ডিএ পাবেন। 

POST A COMMENT
Advertisement