সারেন্ডার করতে হবে আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য সাথীপশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে গিয়েছে। এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রচুর মানুষ। তবে এটাই প্রথম নয়, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে রাজ্যে চালু ছিল স্বাস্থ্যসাথী কার্ড। সেই কার্ড এখনও অনেকে ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। এর মাধ্যমেই ক্যাশলেশ চিকিৎসা করাচ্ছেন সাধারণ মানুষ। যদিও স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত কার্ড সারেন্ডার করার নির্দেশ দিয়েছে সরকার। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানুষকে এই দুই কার্ড জমা দিতে হবে।
কাদের সারেন্ডার করতে হবে আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য সাথী?
এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তারা জানিয়েছে, সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত পেশনশনারদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড ফেরত দিতে হবে। এমনকী তাঁদের পরিবারের সদস্যদের নামে থাকা স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের কার্ড সারেন্ডার করতে হবে বলে জানিয়েছে সরকার।
কেন এই পদক্ষেপ নিল সরকার?
আসলে সরকারি চাকরিজীবী, পেনশনাররা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের (ডব্লুডিএইচএস) সুবিধা পান। এর মাধ্যমেই বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন তাঁরা। তাই তাঁদের আলাদা করে স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারত স্কিমের প্রয়োজন নেই বলে মনে করছে সরকার। সেই মতো সারেন্ডার করতে বলা হয়েছে।
সূত্রের খবর, সরকার কাছে তথ্য এসেছে যে অনেক সরকারি কর্মী ও পেনশনাররা স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারত কার্ড করিয়েছেন। আর সেই খবর পেয়েই অ্যাকশনে নেমেছে সরকার। একই সঙ্গে দুটি প্রকল্পের সুবিধা ভোগ করা যায় না বলেই খবর।
কবে করতে হবে সারেন্ডার?
ইতিমধ্যেই সরকার এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। তারা জানিয়েছে, ৩১ অক্টোবরের মধ্যেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের কার্ড থাকলে স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারতের কার্ড সারেন্ডার করতে হবে।
যদিও এই সময়ের মধ্যে কার্ড সারেন্ডার না করলে কী হবে, সেটা এখনও কিছু জানা যায়নি।
কীভাবে সারেন্ডার করবেন কার্ড?
এই বিষয়েও নির্দিষ্ট নিয়ম সামনে আনা হয়েছে-
১. এক্ষেত্রে যেখান থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কাছে জমা দিতে হবে এই কার্ড
২. Annexure-A ফর্মে সারেন্ডারের জন্য নথি দিয়ে সাবমিট করতে হবে কার্ড
৩. সরকারি কর্মীরা নিজেদের হেড অফিসে এটা জমা দেবেন
৪. পেনশনভোগীরা যেই অফিস থেকে WBHS-এর সুবিধা নেন, সেখানেই জমা দেবেন
৫. Annexure-A ফর্মে কর্মীদের নাম, আইডি, জিপিএফ-এর অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে
৬. আবার পেনশনারদের PPO নম্বর দিতে হবে