পুজোর আগে Speed 400-এর দাম কমাল Triumph, মধ্যবিত্তের ব্রিটিশ বাইকের স্বপ্নপূরণ!

Triumph Speed 400 Price Cut: ব্রিটিশ বাইক। বেশ একটা সাহেবি কেতা। অন্যদের থেকে আলাদা। বাইকের ট্যাঙ্কে বিখ্যাত ব্র্যান্ডের নাম। সঙ্গে পুরনো দিনের ব্রিটিশ মোটরসাইকেলের সেই ক্লাসিক চেহারা। এমন বাইক অনেকেরই পছন্দ।

Advertisement
পুজোর আগে Speed 400-এর দাম কমাল Triumph, মধ্যবিত্তের ব্রিটিশ বাইকের স্বপ্নপূরণ!Triumph Speed 400-এর দাম কমল। সঙ্গে বেশ কিছু অ্যাক্সেসরিজও বিনামূল্যে পাবেন।
হাইলাইটস
  • Triumph Speed 400-এর দাম কমল।
  • সঙ্গে বেশ কিছু অ্যাক্সেসরিজও বিনামূল্যে পাবেন।
  • Triumph-এর সঙ্গে ব্রিটিশ মোটরসাইকেলের ঐতিহ্য জড়িয়ে।

Triumph Speed 400 Price Cut: ব্রিটিশ বাইক। বেশ একটা সাহেবি কেতা। অন্যদের থেকে আলাদা। বাইকের ট্যাঙ্কে বিখ্যাত ব্র্যান্ডের নাম। সঙ্গে পুরনো দিনের ব্রিটিশ মোটরসাইকেলের সেই ক্লাসিক চেহারা। এমন বাইক অনেকেরই পছন্দ। কিন্তু দাম শুনলেই মধ্যবিত্তের পিলে চমকে যায়। এবার সেই জায়গাতেই কিছুটা স্বস্তি। Triumph Speed 400-এর দাম কমল। সঙ্গে বেশ কিছু অ্যাক্সেসরিজও বিনামূল্যে পাবেন।

 Triumph-এর সঙ্গে ব্রিটিশ মোটরসাইকেলের ঐতিহ্য জড়িয়ে। এক সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের বই থেকে সিনেমার পর্দা; বিভিন্ন জায়গায় Triumph-এর অবাধ বিচরণ। ফলে সাধারণ মধ্যবিত্ত বাইকপ্রেমীর কাছেও এই ব্র্যান্ডের আলাদা একটা ‘ফ্যান্সি’ রয়েছে। সেই ব্রিটিশ বাইকের স্বাদ এবার আগের তুলনায় কিছুটা কম দামে পাওয়া যাবে।

৬ হাজার টাকা কমল Triumph Speed 400-এর দাম
Triumph Speed 400-এর দাম ৬,০০০ টাকা কমিয়েছে সংস্থা। আগে এই বাইকের এক্স-শোরুম দাম ছিল ২.৪০ লক্ষ টাকা। এখন তা কমে হয়েছে ২.৩৪ লক্ষ টাকা। অর্থাৎ নতুন দাম অনুযায়ী এই ব্রিটিশ নিও-রেট্রো রোডস্টার আগের তুলনায় কিছুটা সস্তা হয়েছে।

তবে শুধু দাম কমানোই নয়। ক্রেতাদের জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় অফার। বাইকের সঙ্গে ৬,৫০৭ টাকার অ্যাক্সেসরিজ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

অফারে ক্লিয়ার উইন্ডস্ক্রিন, হাঁটু রাখার জায়গার জন্য  Knee Pad এবং ট্যাঙ্ক প্যাড পাবেন। অর্থাৎ বাইক কেনার পরে এই প্রয়োজনীয় জিনিসগুলির জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে না।

মধ্যবিত্তের ‘ফ্যান্সি ব্রিটিশ বাইক’  
বাইক কিনতে গেলে মধ্যবিত্ত ক্রেতারা সাধারণত মাইলেজ, রক্ষণাবেক্ষণের খরচ এবং প্র্যাকটিকালিটি ভাবতে বসেন। কিন্তু কারও যদি একটু অন্য রকম বাইক কেনার ইচ্ছা থাকে, তা হলে Triumph Speed 400 উইশলিস্টে রাখা যেতেই পারে। 

ইঞ্জিন
Triumph Speed 400-এ 349 সিসি, সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। পাবেন ৬-স্পিড গিয়ারবক্স।

ইঞ্জিনটি সর্বোচ্চ 36.5 bhp পাওয়ার এবং 32 Nm টর্ক জেনারেট করে। LED আলো। রয়েছে সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সঙ্গে Ride-by-Wire থ্রটলও পাওয়া যায়। সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়াল-চ্যানেল ABS পাবেন।

Advertisement

অফার কত দিন থাকবে?
অফার সীমিত সময়ের জন্য। তবে ডেডলাইন এখনও জানায়নি সংস্থা।  

POST A COMMENT
Advertisement