Ethanol Compatible Bike: ইথানলেও মাখনের মতো চলবে, এখন কিনলে এই ৫ বাইকে নজর রাখুন

পেট্রোল নয়, চলবে E85 ইথানলেও! ভারতে এখন মার্কেটে ৪টি ফ্লেক্স-ফুয়েল বাইক। রইল দাম থেকে শুরু করে ইঞ্জিনের খুঁটিনাটি।

Advertisement
ইথানলেও মাখনের মতো চলবে, এখন কিনলে এই ৫ বাইকে নজর রাখুনইথানল মেশালেও চাপ নেই! এখন কিনলে নজরে রাখুন এই ৫ বাইক
হাইলাইটস
  • ভারতে ইথানল ব্লেন্ডেড জ্বালানির (Ethanol Blended Fuel) ব্যবহার বাড়ছে।
  • কেন্দ্রের ইথানল ব্লেন্ডিং কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে।
  • আপাতত ভারতের বাজারে E85-সমর্থিত চারটি মোটরসাইকেল রয়েছে।

ভারতে ইথানল ব্লেন্ডেড জ্বালানির (Ethanol Blended Fuel) ব্যবহার বাড়ছে। তেল আমদানির উপর নির্ভরতা কমাতে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে কেন্দ্রের ইথানল ব্লেন্ডিং কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই একের পর এক মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা বাজারে ফ্লেক্স-ফুয়েল (Flex Fuel) প্রযুক্তির বাইক আনছে। এই ধরনের মোটরসাইকেল E20 থেকে E85 পর্যন্ত বিভিন্ন মাত্রার ইথানল-পেট্রোল ব্লেন্ডেড ফুয়েলে চলতে সক্ষম।

আপাতত ভারতের বাজারে E85-সমর্থিত চারটি মোটরসাইকেল রয়েছে। দাম, ইঞ্জিন এবং ফিচার্সের নিরিখে এক নজরে দেখে নেওয়া যাক কোন বাইক কেমন।

Hero HF Deluxe Flex Fuel
ভারতের সবচেয়ে সাশ্রয়ী E85-সাপোর্টেড মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম Hero HF Deluxe Flex Fuel। এই বাইকের এক্স-শোরুম দাম ৭২,২৯২ টাকা।

বাইকটিতে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা E20 থেকে E85 পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারে। স্ট্যান্ডার্ড HF Deluxe-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হলেও, বেশি ইথানল ব্যবহার উপযোগী করতে এর ফুয়েল সিস্টেম, ইঞ্জিনের কিছু পার্টস এবং ইঞ্জিন ম্যানেজমেন্টে পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিনের যাতায়াতের জন্য কম খরচের একটি বিকল্প হিসেবে এই মডেলকে সামনে আনছে হিরো।

Hero Splendor+ Flex Fuel
এর পরেই রয়েছে Hero Splendor+ Flex Fuel। বহু বছর ধরে দেশের অন্যতম জনপ্রিয় কমিউটার বাইক Splendor-কে এবার ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির সঙ্গে বাজারে এনেছে সংস্থা।

এতেও রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। তবে E20 থেকে E85 জ্বালানি ব্যবহার উপযোগী করতে ফুয়েল ইনজেকশন, ইঞ্জিন ক্যালিব্রেশন এবং বিভিন্ন পার্টসে পরিবর্তন করা হয়েছে। এক্স-শোরুম দাম  ৮২,৭১০ টাকা।

Yamaha FZ Blue Flex
২০২৬ সালের জুলাই মাসে ভারতের ফ্লেক্স-ফুয়েল বাইকের বাজারে Yamaha FZ Blue Flex ঢুকেছে। FZ সিরিজের উপর ভিত্তি করে তৈরি। বাইকে রয়েছে ১৪৯ সিসি Blue Core সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন।

ইঞ্জিনটি E20 থেকে E85 পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানি সমর্থন করে। যারা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি কিছুটা বেশি পারফরম্যান্স চান, তাঁদের জন্য এটি একটি নতুন বিকল্প। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.২৪ লক্ষ টাকা থেকে।

Advertisement

Suzuki Gixxer SF 250 Flex Fuel
তালিকার সবচেয়ে শক্তিশালী এবং বড় ইঞ্জিনের ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল হল Suzuki Gixxer SF 250 Flex Fuel। যারা ট্যুরিং বা দীর্ঘ দূরত্বের জন্য বেশি ক্ষমতার বাইক খুঁজছেন, তাঁদের জন্য এই মডেলটি বিশেষ আকর্ষণীয় হতে পারে।

রয়েছে ২৪৯ সিসি অয়েল-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। বাইকের ডিজ়াইন ও ফিচার স্ট্যান্ডার্ড Gixxer SF 250-এর মতোই রাখা হয়েছে। তবে E85 জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রাখতে ইঞ্জিন ক্যালিব্রেশন এবং ফুয়েল ডেলিভারি সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। বাইকের এক্স-শোরুম দাম ২,০০,৮৯৬ টাকা।

ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির মূল লক্ষ্য হল পেট্রোলের পাশাপাশি উচ্চমাত্রার ইথানল ব্লেন্ডেড জ্বালানি ব্যবহার করা। ইথানল তুলনামূলকভাবে ডোমেস্টিকভাবে উৎপাদিত হওয়ায় অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব। পাশাপাশি কার্বন এমিশন কমিয়ে পরিবেশবান্ধবও হবে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে ভারতে ইথানল ব্যবহারের পরিমাণ আরও বাড়লে বিভিন্ন সংস্থা আরও বেশি ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল বাজারে আনতে পারে। ফলে ক্রেতাদের আরও অপশন বাড়বে। 

POST A COMMENT
Advertisement