
হু হু করে আরও কমছে সোনার দর। ১ লক্ষ ৮০ হাজার থেকে গয়না সোনার দাম নামল ১ লক্ষ ১৮ হাজারে। ২০২৬ সালের শুরুর দামের তুলনায় শেষে এসে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে হলদে ধাতু। চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে সোনা ছিল ১ লক্ষ ৮০ হাজার টাকার উপরে।
কলকাতায় আজ, শনিবার সোনার দাম কত?
২০২৬ সালের মধ্যে আজ সোনার দাম কলকাতা সবচেয়ে নীচে নেমেছে। শনিবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা। ১০ দিন ধরে টানা নেমেছে সোনার দাম। গতকাল, শুক্রবারে এই দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার ২০০ টাকা। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে পাকা সোনার দাম কমল ১২০০ টাকা। প্রতি ১০ গ্রামের নিরিখে।
একই চিত্র ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা। শুক্রবার এই সোনার দাম ছিল ১ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকা। অর্থাৎ ১০ গ্রামে পাক্কা ১২০০ টাকা কমেছে হলমার্ক হলদে ধাতুর রেট।
মূলত এই ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনা দিয়েই সোনার গয়না তৈরি করা হয়। অন্যদিকে ২৪ ক্যারেটের সোনা দিয়ে বার, মন্ড ইত্যাদি তৈরি হয়। ফলে বিয়ের সিজনের আগে সোনার দাম অনেকটা সস্তা হওয়াতে স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ। তবে এই দাম দাম সোনার GST ও অন্য কর এবং মেকিং চার্জ ছাড়া। ফলে সেগুলি যুক্ত হলে হলদে ধাতুর দাম আরও কিছুটা বাড়বে।
২০২৬ সালে সবচেয়ে নীচে দাম
এই বছরের শুরুর দিকে সোনার লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছিল। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম জানুয়ারি মাসের শেষে পৌঁছেছিল প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকায়। সেই দাম বর্তমানে ৬০ হাজারের বেশি সস্তা হয়ে নেমে এসেছে ১ লক্ষ ২০ হাজারের নীচে। যা কিনা একবছরে রেকর্ড পতন।
রুপোর দামও পড়ছে
চলতি বছরে আড়াই লাখ পার করে প্রায় ৩ লাখ ছুঁইছুঁই হয়ে গিয়েছিল রুপোর কেজি। সেই দাম বর্তমানে নেমে এসেছে অর্ধেকে। আজ শহর কলকাতায় রুপোর প্রতি কেজির দাম রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২৫০ টাকা।