Seva Setu Camp: আজ থেকেই শুরু সেবা সেতু অভিযান শিবির, কতক্ষণ চলবে, কী কী পরিষেবা? জেনে নিন

আজ থেকেই শুরু হচ্ছে সেবা সেতু ক্যাম্প। রাজ্যের সর্বত্র এই ক্যাম্প বসছে। এই ক্যাম্পের টাইমিং কী? কী কী পরিষেবা মিলবে? সব আপডেট জেনে নিন।

Advertisement
আজ থেকেই শুরু সেবা সেতু অভিযান শিবির, কতক্ষণ চলবে, কী কী পরিষেবা? জেনে নিনআজ থেকে সেবা সেতু ক্যাম্প
হাইলাইটস
  • আজ থেকেই শুরু হচ্ছে সেবা সেতু ক্যাম্প
  • রাজ্যের সর্বত্র এই ক্যাম্প বসছে
  • এই ক্যাম্পের টাইমিং কী?

আয়ুষ্মান ভারতের কার্ড হয়নি? মেলেনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা? অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি? পিএম কিষান কার্ড পাননি? বিধবা ভাতায় অ্যাপ্লাই করতে চান? এমন সমস্যায় যদি পড়ে থাকেন, তাহলে এবার সহজেই করে ফেলুন সমাধান। কারণ, আজ, শুক্রবার, ২ অক্টোবর থেকে কলকাতা সহ গোটা রাজ্যে শুরু হচ্ছে সেবা সেতু অভিযান শিবির। এই শিবির চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এই শিবিরে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আবেদনের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, এখন থেকে পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনায় আবেদনের ফর্মও। অর্থাৎ নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন শুরু হল। এখন থেকে আবেদন করা যাবে এই প্রকল্পে। 

দিনে কতক্ষণ চলবে এই ক্যাম্প?  
প্রশাসন সূত্রে খবর, সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে এই ক্যাম্প। চলবে বিকেল ৫.৩০ পর্যন্ত। এই সময়ের মধ্যে ক্যাম্পে গেলেই কাজ হবে। একাধিক সরকারি প্রকল্পে আবেদনের সুবিধা পাওয়া যাবে। 

কতগুলি ক্যাম্প চালু করা হয়েছে? 
যতদূর জানা যাচ্ছে, পঞ্চায়েত থেকে পুরসভা, কর্পোরেশন, সব স্তর মিলিয়ে গোটা রাজ্য জুড়ে মোট ৩৩০০টি শিবির চালু করা হচ্ছে আজ। এই সব ক্যাম্পেই সব ধরনের সুবিধা পাওয়া যাবে। 

কী কী সুবিধা পাওয়া যাবে? 
এখানে কেন্দ্রের এবং রাজ্যের সব ধরনের স্কিমের সুবিধা মিলবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিসান ক্রেডিট কার্ড, পিএম কিসান স্বনিধি, বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, বিশেষ ক্ষমতা সম্পন্নদের ভাতার আবেদনের জন্য নতুন ফর্ম বিলি করা হবে। এছাড়া অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসও জানা যাবে। তাই যাঁরা যাঁরা এই সব স্কিম পেতে চান, তাঁরা এখানে দিয়েই অ্যাপ্লাই করে দিন।

পাশাপাশি এই শিবিরে আলাদা করে ব্যাঙ্কের ক্যাম্প থাকবে। সেখানে নানা সুবিধা পাওয়া যাবে।

যতদূর খবর, কলকাতা কর্পোরেশনের দুটি ওয়ার্ড পিছু একটি করে সেবা সেতু অভিযানের ক্যাম্প খোলা হচ্ছে।  হাওড়া কর্পোরেশনে ৫০টি ওয়ার্ডের ২৬টি জায়গায় হবে সেবা সেতু অভিযান শিবির।

Advertisement

আপনার এলাকায় কোথায় বসেছে ক্যাম্প? 
এখন আপনি প্রশ্ন করতেই পারেন, আপনার এলাকায় কোথায় বসছে এই ক্যাম্প? আর এই তথ্যটা ফোন করেই জেনে নিতে পারেন। সেক্ষেত্রে 1800 345 0117 ও 033-2214 0152- এই ফোন নম্বরে কল করে জানা যাবে আপনার এলাকায় কোথায় বসেছে সেবা সেতু ক্যাম্প। তাই চিন্তার কিছুই নেই। 


  

POST A COMMENT
Advertisement