ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে ৫০ হাজার টাকা, ঠিক কীভাবে ট্রান্সফার? প্রসেসটা জানুন

এই বিষয়ে নতুন নির্দেশিকা সামনে এসেছে। সেক্ষেত্রে কোনও ব্যক্তির নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও তিনি সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে ক্যাশ ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। এই টাকা পাঠানো যাবে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT) ব্যবস্থার মাধ্যমে।

Advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে ৫০ হাজার টাকা, ঠিক কীভাবে ট্রান্সফার? প্রসেসটা জানুনআরবিআই ডোমেস্টিক মানি ট্রান্সফার
হাইলাইটস
  • এই বিষয়ে নতুন নির্দেশিকা সামনে এসেছে
  • সেক্ষেত্রে কোনও ব্যক্তির নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও তিনি সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে ক্যাশ ডিপোজিট করতে পারবেন
  • সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন

আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? কিন্তু আপনি অন্যকে ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাতে চাইছেন? তাহলেও চিন্তা নেই। আপনি অনায়াসে ক্যাশ ডিপোজিট করে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারেন কোনও ব্যক্তির অ্যাকাউন্টে। 

যদিও এই সুবিধা নতুন কিছু নয়। ব্যাঙ্কিং পরিষেবার আওতার বাইরে থাকা মানুষদের সুবিধা দিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) চালু করেছিল ডোমেস্টিক মানি ট্রান্সফার (DMT) ব্যবস্থা।

এই ব্যবস্থার নেপথ্যে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রাখা হয়েছে। সেক্ষেত্রে যাঁদের কাছে সহজে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছয় না, তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেয় আরবিআই।

এবার নতুন করে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ডোমেস্টিক মানি ট্রান্সফার) ডিরেকশনস, ২০২৬ কার্যকর হয়েছে গত ১১ নভেম্বর থেকে।

নতুন নির্দেশিকায় বিভিন্ন ধরনের টাকা লেনদেনের ক্ষেত্রে সীমা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্কের শাখায় নগদ জমা দিয়ে টাকা পাঠানো, এটিএম ও বিজনেস করেসপন্ডেন্টের (BC) মাধ্যমে টাকা ট্রান্সফার এবং যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই, তাঁদের হাতে নগদ টাকা পৌঁছে দেওয়ার নিয়ম।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও কীভাবে টাকা ট্রান্সফার?
এই বিষয়ে নতুন নির্দেশিকা সামনে এসেছে। সেক্ষেত্রে কোনও ব্যক্তির নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও তিনি সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে ক্যাশ ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। এই টাকা পাঠানো যাবে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT) ব্যবস্থার মাধ্যমে।

অর্থাৎ, এই পরিষেবা ব্যবহারের জন্য আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। ব্যাঙ্কের শাখায় গিয়ে ক্যাশ পে-ইন পরিষেবার সুবিধা নিন। নগদ টাকা জমা দিলেই তা নির্দিষ্ট প্রাপকের অ্যাকাউন্টে পাঠানো যাবে।

এটিএম বা বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে টাকা পাঠালে কত সীমা?
এটিএম অথবা বিজনেস করেসপন্ডেন্টের (BC) মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে লেনদেনের সীমা তুলনামূলক কম। RBI-এর নির্দেশিকা অনুযায়ী, এই দুই মাধ্যম ব্যবহার করে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাঠানো যাবে। তবে একজন প্রেরক বা রেমিটারের ক্ষেত্রে এক মাসে মোট টাকা পাঠানোর ঊর্ধ্বসীমা ২৫ হাজার টাকা।

Advertisement

বিজনেস করেসপন্ডেন্ট হলেন ব্যাঙ্ক অনুমোদিত প্রতিনিধি। যেই সব এলাকায় ব্যাঙ্কের শাখায় সহজে পৌঁছনো যায় না, এমন এলাকায় এই প্রতিনিধিরা নগদ জমা, টাকা তোলা সহ বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকেন।

তাই নিয়মিত এটিএম বা বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে টাকা পাঠালে মনে রাখতে হবে, প্রতি লেনদেনে ৫ হাজার টাকার বেশি পাঠানো যাবে না। আর এক মাসে মোট লেনদেনের পরিমাণ ২৫ হাজার টাকার মধ্যে রাখতে হবে।

যাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তিনিও কি টাকা পেতে পারেন?
হ্যাঁ, সেই ব্যবস্থাও রেখেছে RBI। এর নাম ক্যাশ পে-আউট সার্ভিস। এই পরিষেবার মাধ্যমে যাঁর নিজের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁকেও টাকা পাঠানো যাবে। সেক্ষেত্রে যিনি টাকা পাবেন, তাঁকে নগদ টাকা দেওয়া হবে।

প্রাপক এটিএম, বিজনেস করেসপন্ডেন্ট অথবা অন্য কোনও অনুমোদিত পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সেই টাকা সংগ্রহ করতে পারবেন।

তবে এক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে আরবিআই। একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা নগদ হিসেবে পাঠানো যাবে। পাশাপাশি, একজন প্রাপক এক মাসে মোট ২৫ হাজার টাকা পেতে পারেন।


 

POST A COMMENT
Advertisement