Celebrity Status SEBI: ফিল্মস্টার-ক্রিকেটার না হয়েও এখন যে কেউ হতে পারে সেলিব্রিটি, SEBI ঠিক করে দিল উপায়?

Celebrity Status SEBI:এতদিন পর্যন্ত সাধারণত সিনেমা স্পোর্টস বা বিনোদন জগতের প্রতিষ্ঠিত তারকাদেরই সেলিব্রিটি ভাবা হতো কিন্তু এবার সেই ধারণার খোল নলচে বদলে দিচ্ছে সেবি।

Advertisement
ফিল্মস্টার-ক্রিকেটার না হয়েও এখন যে কেউ হতে পারে সেলিব্রিটি, SEBI ঠিক করে দিল উপায়?Celebrity Status SEBI: ফিল্মস্টার-ক্রিকেটার না হয়েও এখন যে কেউ হতে পারে সেলিব্রিটি, SEBI ঠিক করে দিল উপায়?

Celebrity Status SEBI: সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে ইনফ্লুয়েন্সারদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে আর্থিক বিনিয়োগের ফাঁদে ফেলা রুখতে এবার এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিতে চলেছে দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। সেবির নয়া খসড়া প্রস্তাব অনুযায়ী ডিজিটাল দুনিয়ায় কোনও ব্যক্তির যদি অন্তত ৫ লক্ষ ফলোয়ার থাকে তবে আর্থিক বা ফিনান্সিয়াল বিজ্ঞাপনের ক্ষেত্রে তাঁকে সরাসরি সেলিব্রিটি হিসেবে গণ্য করা হবে।

এতদিন পর্যন্ত সাধারণত সিনেমা স্পোর্টস বা বিনোদন জগতের প্রতিষ্ঠিত তারকাদেরই সেলিব্রিটি ভাবা হতো কিন্তু এবার সেই ধারণার খোল নলচে বদলে দিচ্ছে সেবি। আসলে ফিনফ্লুয়েন্সার বা আর্থিক পরামর্শদাতা সেজে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সাধারণ বিনিয়োগকারীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্কিমে টাকা খাটাতে প্ররোচিত করছেন বলে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছিল। এই ধরনের ভুয়ো পরামর্শ ও আর্থিক প্রতারণার হাত থেকে আমজনতার পকেটের সুরক্ষা নিশ্চিত করতেই এবার ডিজিটাল তারকাদের ওপর নিয়ন্ত্রণের রাশ আরও শক্ত করতে চাইছে সেবি।

নয়া এই নিয়ম কার্যকর হলে ফিনান্সিয়াল প্রোডাক্ট বা শেয়ার বাজারের বিজ্ঞাপনে অংশ নেওয়ার ক্ষেত্রে ৫ লক্ষ বা তার বেশি ফলোয়ার থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কঠোর বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে যেতে হবে। সেবির নিয়ম অনুযায়ী সেলিব্রিটি তকমা পাওয়া এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের বিজ্ঞাপনে মুখ দেখানোর আগে সংশ্লিষ্ট আর্থিক পণ্যের সমস্ত ঝুঁকি ও সত্যতা নিজে খতিয়ে দেখতে হবে এবং সাধারণ মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে।

যদি কোনও ইনফ্লুয়েন্সার ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন করেন তবে তাঁর বিরুদ্ধে সেবি আইনি পদক্ষেপের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা ও নিষেধাজ্ঞা জারি করতে পারবে। সেবি স্পষ্ট করে দিয়েছে যে ৫ লক্ষ ফলোয়ারের এই মাপকাঠি শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাড বা আর্থিক বিজ্ঞাপনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাতে সাধারণ বিনিয়োগকারীরা কোনও চটকদার কথায় বিভ্রান্ত না হন। এই কড়া নিয়মের ফলে একদিকে যেমন যত্রতত্র ভুয়ো আর্থিক পরামর্শ দেওয়া বন্ধ হবে তেমনই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদেরও আর্থিক বিজ্ঞাপনের জগতে পা রাখার আগে দশবার ভাবতে হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement