AC Local: শিয়ালদার দুটি AC লোকালের স্টপেজ বাড়াল রেল, কোন কোন নতুন স্টেশনে থামবে?

AC Local stoppage: শিয়ালদা থেকে ছাড়া একজোড়া এসি লোকালে বাড়ল স্টপেজ সংখ্যা। শিয়ালদা-রানাঘাট এসি লোকাল পরীক্ষামূলক ভাবে দাঁড়াবে ৩টি স্টেশনে। অন্যদিকে, রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এসি লোকাল পাকাপাকি ভাবে স্টপেজ পেল ২টি স্টেশনে।

Advertisement
শিয়ালদার দুটি AC লোকালের স্টপেজ বাড়াল রেল, কোন কোন নতুন স্টেশনে থামবে?শিয়ালদার এসি লোকাল নিয়ে বিরাট আপডেট
হাইলাইটস
  • শিয়ালদা-রানাঘাট এসি লোকাল নিয়ে বড় ঘোষণা।
  • আরও ২টি স্টেশনে দাঁড়াবে ৩৩৭৬২/৩৩৭৬১ রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এসি লোকাল।
  • ৩১৬৩৭ রানাঘাট–শিয়ালদা AC EMU লোকালটিকে দেওয়া হয়েছে আরও ৩টি স্টপেজ।

শিয়ালদা- বনগাঁ- রানাঘাট এসি লোকাল নিয়ে বড় ঘোষণা। নিত্য যাত্রীদের জন্য AC EMU পরিষেবাকে আরও সুবিধাজনক ও সহজলভ্য করে তুলতে দেওয়া হল আরও ২টি নতুন পারমানেন্ট স্টপেজ। আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর থেকেই যাত্রাপথে আরও ২টি স্টেশনে দাঁড়াবে ৩৩৭৬২/৩৩৭৬১ রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এসি লোকাল। পাশাপাশি, পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে শিয়ালদা-রানাঘাট এসি লোকালেও।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবে রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এসি লোকালটিকে বামনগাছি ও গোপালনগর স্টেশনে পাকাপাকি ভাবে স্টপেজ দেওয়া হয়েছে। এছাড়াও, শিয়ালদা-রানাঘাট এসি লোকাল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ট্রেনটি পরীক্ষামূলক ভাবে স্টপেজ পাবে সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে।

কখন কোন স্টেশনে থামবে এসি লোকাল?

ট্রেন নং ৩৩৭৬২ রানাঘাট–বনগাঁ–শিয়ালদা ডাউন AC EMU লোকাল গোপালনগরে থামবে সকাল ০৭ টা বেজে ৩৪ মিনিটে। বামনগাছি স্টেশনে দাঁড়াবে সকাল ০৮ টা বেজে ৪৩ মিনিটে। ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে ০৯টা বেজে ৩৮ মিনিটে।

ফিরতি পথে, ট্রেন নং ৩৩৭৬১ শিয়ালদা–বনগাঁ–রানাঘাট AC EMU লোকাল শিয়ালদা থেকে সন্ধে ৬টা বেজে ১৪ মিনিটে ছেড়ে বামনগাছি স্টেশনে থামবে সন্ধ্যা ৭টা বেজে ২ মিনিটে। সেটি গোপালনগরে গিয়ে থামবে রাত ৮টা বেজে ১৯ মিনিটে। ট্রেনটি রানাঘাটে গিয়ে পৌণঁছবে রাত ৮টা বেজে ৪৩ মিনিটে।

আরও ৩টি স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ

৩১৬৩৭ রানাঘাট–শিয়ালদা AC EMU লোকালটিকে সিমুরালি, হালিশহর ও ইছাপুরে অতিরিক্ত স্টপেজ দেওয়া হচ্ছে। এই ৩টি স্টেশনকে পরীক্ষামূলক ভাবে নভেম্বর মাস পর্যন্ত স্টপেজ দেওয়া হবে। AC EMU লোকালটি ইছাপুরে সন্ধ্যা ৭টা বেজে ৩২ মিনিটে, হালিশহরে ৭টা বেজে ৫৪ মিনিটে এবং সিমুরালিতে ৮টা বেজে ১২ মিনিটে থামবে।

একইভাবে, ট্রেন নং ৩১৬৩৮ রানাঘাট–শিয়ালদা AC EMU লোকাল সিমুরালিতে সকাল ০৮ টা ৪৫, হালিশহরে ৯টা বেজে ২ মিনিটে এবং ইছাপুরে ০৯ টা বেজে ২৩ মিনিটে থামবে।

শিয়ালদার DRM রাজীব সাক্সেনা জানান, এই স্থায়ী ও অতিরিক্ত স্টপেজগুলির মাধ্যমে শহরতলির রুটে যাতায়াতকারী যাত্রীদের আরও বেশি সুবিধা দেওয়া সম্ভব হবে। আরও বেশি সংখ্যক যাত্রীকে দৈনন্দিন যাত্রায় AC EMU পরিষেবা ব্যবহারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement


 

POST A COMMENT
Advertisement