SBI ATM: যতবার খুশি ততবার! সকলের জন্য ATM থেকে টাকা তোলা পুরো FREE করল SBI

SBI ATM Charge: এবার এসবিআই এটিএম থেকে টাকা তোলা হতে চলেছে ফ্রি। নির্ধারিত সীমা পার হলেও, ATM থেকে টাকা তুলতে গেলে কোনও চার্জ কাটবে না SBI। তবে এই অফার থাকছে ৩ দিনের জন্য।

Advertisement
যতবার খুশি ততবার! সকলের জন্য ATM থেকে টাকা তোলা পুরো FREE করল SBIসকলের জন্য ATM থেকে টাকা তোলা পুরো FREE করল SBI
হাইলাইটস
  • এটিএম থেকে যতখুশি টাকা তুলতে পারবেন SBI গ্রাহকেরা।
  • এসবিআই গ্রাহকদের জন্য এই সুযোগ থাকছে মাত্র ৩ দিনের জন্য।
  • ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত তিন দিনব্যাপী দেশব্যাপী ধর্মঘট রয়েছে।

SBI গ্রাহকদের জন্য দারুণ সুসংবাদ। এবার এটিএম থেকে যতখুশি টাকা তুলতে পারবেন SBI গ্রাহকেরা। তবে এসবিআই গ্রাহকদের জন্য এই সুযোগ থাকছে মাত্র ৩ দিনের জন্য। এর মানে হল, নির্দিষ্ট ৩ দিন SBI-এর কোনও গ্রাহক ATM ব্যবহার করে, নিজের অ্যাকাউন্ট থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। এই তিন দিন নির্ধারিত সীমা পেরিয়ে গেলেও SBI কোনও চার্জ কাটবে না।

SBI-এর তরফে জানানো হয়েছে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত তিন দিনব্যাপী দেশব্যাপী ধর্মঘট রয়েছে। ফলে ওই সময় ATM-এর উপরে চাপ পড়বে। গ্রাহকদের সুবিধার জন্য ওই ৩ দিন ATM চার্জ মুকুব করেছে ব্যাঙ্ক।

বৃহস্পতিবার SBI একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট চলাকালীন দেশের কোনও ব্যাঙ্কের এটিএম (SBI) লেনদেনের ওপর কোনও চার্জ আরোপ করা হবে না। এছাড়াও, ধর্মঘটের কথা মাথায় রেখে ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ডিজিটাল ও সেলফ-সার্ভিস ব্যাঙ্কিং চ্যানেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছে।

ধর্মঘট চলাকালীন গ্রাহকরা এটিএম পরিষেবার পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং-এর মতো সুবিধা ব্যবহার করতে পারবেন। গ্রাহকরা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI), ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) -এর মাধ্যমেও টাকা ট্রান্সফার করতে পারবেন। 

রবিবার ব্যাঙ্ক খোলা রয়েছে

৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট থাকায় অর্থ মন্ত্রক ২৭ সেপ্টেম্বর রবিবার সরকারি খাতের ব্যাঙ্ক ও   আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলোকে ব্রাঞ্চ খোলা রাখার নির্দেশ দিয়েছে। যদিও ব্যাঙ্কিং কর্মচারী সংগঠনগুলি ২৭ সেপ্টেম্বর রবিবারকে কর্মদিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের বিরোধিতা করছে। 

 

POST A COMMENT
Advertisement