স্টেশন মাস্টার পদে লোক নিচ্ছে রেলযারা রেলওয়েতে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেক নিয়োগ সংক্রান্ত একটি বড় আপডেট রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ঘোষণা করেছে যে, স্টেশন মাস্টার পদের জন্য আবেদন প্রক্রিয়া ২৭ অক্টোবর, ২০২৬ থেকে শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, ২০২৬।
কতগুলি পদে নিয়োগ হবে?
স্টেশন মাস্টার নিয়োগ সংক্রান্ত রিপোর্টে বেশ কিছু বিভ্রান্ত দেখা গিয়েছে। কিছু রিপোর্টে ১২৫০টি পদের কথা বলা হয়েছে, আবার অন্যগুলিতে ১২৬৩টি পদের কথা বলা হয়েছে। তাই আবেদন করার আগে জোন অনুযায়ী মোট পদ এবং শূন্যপদের সংখ্যা জানতে সংশ্লিষ্ট RRB-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। এই স্টেশন মাস্টার পদের জন্য প্রার্থীদের স্নাতক হওয়া প্রয়োজন।
কীভাবে বাছাই হবে?
স্টেশন মাস্টার পদের জন্য নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয়গুলো হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি), কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (সিবিএটি), নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষা।
কীভাবে আবেদন করবেন?
সবার আগে অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ যান। হোমপেজে থাকা ভর্তি লিঙ্ক ওপেন করুন। এরপর এরপর লগইন করে আবেদনপত্রটি খুলুন। ফর্মে সমস্ত তথ্য পূরণ করার পর নথিগুলো আপলোড করুন। পরীক্ষার শহর নির্বাচন করুন এবং তারপর ফি প্রদান করুন। সবশেষে সবকিছু যাচাই করে জমা দিন।
https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_08_2026_StationMaster.pdf
কত ফি দিতে হবে?
আরআরবি স্টেশন মাস্টার ২০২৬ নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ বিভাগের প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৬।
আপনি কত বেতন পাবেন?
রেলওয়ে স্টেশন মাস্টারের পদে যোগদান করলে পে লেভেল ৬ অনুযায়ী বেতন প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে প্রতি মাসে ৩৫,৪০০ টাকা মূল বেতন এবং ৪,২০০ টাকা গ্রেড পে। এছাড়াও আরও বিভিন্ন সুবিধা রয়েছে।