রেইজ না দিয়েই ছুটবে! নতুন Himalayan আনল Royal Enfield, ফিচার্সে ঠাসা

অ্যাডভেঞ্চার বাইকের বাজারের এই গ্যাপটাই পূরণ করল রয়্যাল এনফিল্ড। নতুন Himalayan 750 লঞ্চ করল RE। ইতালিতে বাইকের প্রথম লুক রিলিজ হয়েছে। সামনেই EICMA মোটরসাইকেল এক্সিবিশন। তার আগেই এই নতুন মডেল লঞ্চ করল সংস্থা।

Advertisement
রেইজ না দিয়েই ছুটবে! নতুন Himalayan আনল Royal Enfield, ফিচার্সে ঠাসাইতালিতে বাইকের প্রথম লুক রিলিজ হয়েছে।
হাইলাইটস
  • নতুন Himalayan 750 লঞ্চ করল RE।
  • ইতালিতে বাইকের প্রথম লুক রিলিজ হয়েছে।
  • অন পেপার ইঞ্জিন ক্যাপাসিটি, দাম এবং বিক্রির দিনক্ষণ এখনও জানায়নি সংস্থা।

350, 450 সিসি তো নতুন রাইডাররা চালান। 'প্রো' রাইডারদের চাই আরও বেশি কিছু। কিন্তু সেদিকে পা বাড়ালেই তো বাজেটের দফারফা।

অ্যাডভেঞ্চার বাইকের বাজারের এই গ্যাপটাই পূরণ করল রয়্যাল এনফিল্ড। নতুন Himalayan 750 লঞ্চ করল RE। ইতালিতে বাইকের প্রথম লুক রিলিজ হয়েছে। সামনেই EICMA মোটরসাইকেল এক্সিবিশন। তার আগেই এই নতুন মডেল লঞ্চ করল সংস্থা। Himalayan 450-র ঠিক উপরের সেগমেন্টে এই বাইকের প্লেসমেন্ট করবে রয়্যাল এনফিল্ড। ফলে রয়্যাল এনফিল্ডের অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে এটিই সবচেয়ে পাওয়ারফুল মডেল হতে চলেছে। তবে অন পেপার ইঞ্জিন ক্যাপাসিটি, দাম এবং বিক্রির দিনক্ষণ এখনও জানায়নি সংস্থা।

ইঞ্জিনে বড় চমক 
নতুন Himalayan 750-এ অয়েল কুলড, প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থাকছে। ৭৫০ সিসি। সম্ভবত তাদের ৬৪৮ সিসির টুইন ইঞ্জিন প্ল্যাটফর্মের উপর বেস করে এটি তৈরি হয়েছে বলে অনুমান। থাকছে সিক্স স্পিড গিয়ারবক্স এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। হাইওয়েতে অনেকক্ষণ চালানো, দ্রুত ওভারটেক এবং পিছনে কাউকে ক্যারি করা বা ট্যুরিংয়ের সময় অনেক মালপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ইঞ্জিন যে কম সিসির তুলনায় অ্যাডভান্টেজ দেবে, তা বলাই বাহুল্য। 

একে অ্যাডভেঞ্চার বাইক, তাতে ক্রুজ় কন্ট্রোল! প্রিমিয়াম ব্যাপার-স্যাপার
এই বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্রুজ় কন্ট্রোল। হাইওয়েতে উঠে ক্রুড কন্ট্রোল ইউজ করলেই পুরো মাখন! ঘণ্টার পর ঘণ্টা এক স্পিডে চলতে পারবেন। কবজি ঘুরিয়ে রেইজ (অ্যাক্সেলরেটর) ধরে রেখে ব্যথা হওয়ার সিন নেই। সঙ্গে রাইড-বাই-ওয়্যার, ট্র্যাকশন কন্ট্রোল এবং একাধিক রাইডিং মোড।  

ফিচার্সেও এগিয়ে নতুন হিমালয়ান
বাইকটিতে রয়েছে শোওয়া ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন। সামনে দু’টি ডিস্ক ব্রেক, পিছনে একটি ডিস্ক এবং ডুয়াল চ্যানেল এবিএস থাকার কথা। অ্যালয় এবং টিউবলেস স্পোক হুইল, দু'ধরনের বিকল্পও মিলতে পারে।

এ ছাড়া থাকছে রঙিন টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন সংযোগ, গুগল ম্যাপস নেভিগেশন এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।

ভারতে কত দাম হতে পারে?
প্রাথমিক অনুমান, ভারতে বাইকটির দাম ৪.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে (এক্স-শোরুম)। তবে ফাইনাল দাম এখনও ঘোষণা করেনি রয়্যাল এনফিল্ড।   

Advertisement

POST A COMMENT
Advertisement