Circular Railway: প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যাহত চক্ররেল পরিষেবা, দশমী থেকে টানা ৪ দিন টালা পর্যন্ত যাবে একাধিক ট্রেন

Chakra Rail Regulation: দুর্গা ও লক্ষ্মী প্রতিমা বিসর্জনের জন্য ব্যাহত হবে চক্ররেল পরিষেবা। আগামীকাল থেকেই একাধিক ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement
প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যাহত চক্ররেল পরিষেবা, দশমী থেকে টানা ৪ দিন টালা পর্যন্ত যাবে একাধিক ট্রেন
হাইলাইটস
  • নবমীর রাত পার করলেই শুরু হবে দেবীর বিদায়ের পালা।
  • প্রতিমা নিরঞ্জনের জন্য চক্ররেল সংলগ্ন ঘাটে দেখা যেতে পারে ব্যাপক যানজট।
  • আগামী কয়েকদিন চক্ররেল নিয়ে বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন।

বাঙালির প্রিয় উৎসব শেষের দোড়গোড়ায়। নবমীর রাত পার করলেই শুরু হবে দেবীর বিদায়ের পালা। বুধবার দুপুরের পর থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হবে মা'কে বিদায় জানানোর পর্ব। আগামী কয়েকদিন ধরে শহরে চলবে প্রতিমা নিরঞ্জনের ঘটনা। যার জেরে চক্ররেল সংলগ্ন ঘাটে দেখা যেতে পারে ব্যাপক যানজট। বিষয়টির দিকে নজর দিয়ে, আগামী কয়েকদিন চক্ররেল নিয়ে বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন।

রেলের তরফে জানানো হয়েছে, দুর্গা প্রতিমা নিরঞ্জন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সার্কুলার রেলওয়ের/ চক্রেরেলের ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে। এরপর ২৫ অক্টোবর পরিষেবা স্বাভাবিক হলেও, ফের ২৬ ও ২৭ অক্টোবর আবার নিয়ন্ত্রণ করা হবে ট্রেন চলাচল। শেষ দু'দিন লক্ষ্মী প্রতিমা নিরঞ্জনের উপলক্ষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে ঘোষণা করেছে শিয়ালদা ডিভিশন।

কোন কোন ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে?

  • 30122, 30312 এবং 30314 ইএমইউ লোকালগুলি টালা স্টেশন পর্যন্ত যাবে। অন্যদিকে, 30331, 30111 এবং 30313 -এই ৩টি ট্রেন টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ২১ থেকে ২৪ অক্টোবর এবং ২৬-২৭ অক্টোবর।
  • নির্দিষ্ট দিনগুলিতে 30711 লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।
  • নির্দিষ্ট দিনগুলিতে 30332 হাবরা-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জং-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাটে যাবে। আবার 30135 এবং 30353, মাঝেরহাট-রানাঘাট ও মাঝেরহাট- দত্তপুকুর লোকাল বালিগঞ্জ- কাঁকুড়গাছি রোড হয়ে মাঝেরহাট থেকে গন্তব্যের উদ্দেশে যাবে।
  • 30317 মাঝেরহাট- দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে সংক্ষিপ্তভাবে যাত্রা শুরু করে বালিগঞ্জ জংশন – কাঁকুরগাছি রোড হয়ে চলবে।
  • 30416 শিয়ালদা-বিবাদী বাগ লোকাল মাঝেরহাটে সংক্ষিপ্তভাবে যাত্রা শেষ করবে। 30451 বিবাদী বাগ- বারুইপুর লোকাল মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে।
  • 30144 গেদে মাঝেরহাট লোকাল শিয়ালদা পর্যন্ত যাবে। আবার 30123 মাঝেরহাট-নৈহাটি লোকাল শিয়ালদা থেকে ছাড়বে।

 

POST A COMMENT
Advertisement