Cheque Book: ২০২৭ সাল থেকে কি পুরনো চেকবুক বাতিল হয়ে যাবে? আসল সত্যিটা জানাল RBI

RBI News: ২০২৭ সাল থেকে পুরনো চেক বুক বাতিল হচ্ছে, এমনই দাবি সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হতেই পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement
২০২৭ সাল থেকে কি পুরনো চেকবুক বাতিল হয়ে যাবে? আসল সত্যিটা জানাল RBI২০২৭ সাল থেকে কি পুরনো চেকবুক বাতিল হয়ে যাবে?
হাইলাইটস
  • ব্যাঙ্কের নিয়ম পরিবর্তন মাঝেমধ্যেই আমজনতার মনে নানা উদ্বেগ তৈরি করে।
  • দাবি করা হচ্ছে, চেক বুক সংক্রান্ত একটি নিয়ম প্রভাবিত হতে চলেছে।
  • RBI সেই বিষয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করল।

ব্যাঙ্কের নিয়ম পরিবর্তন মাঝেমধ্যেই আমজনতার মনে নানা উদ্বেগ তৈরি করে। বিশেষ করে চেক বুক এবং আর্থিক লেনদেনের বিষয় জড়িত থাকলে তা সরাসরি আমজনতার উপর প্রভাব ফেলে। এবার দাবি করা হচ্ছে, চেক বুক সংক্রান্ত একটি নিয়ম প্রভাবিত হতে চলেছে। RBI সেই বিষয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করল।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ৩১ ডিসেম্বর, ২০২৬-এর পরে চেক বইয়ের বর্তমান নিয়ম পরিবর্তন হবে এবং ১ জানুয়ারি, ২০২৭ থেকে নতুন চেক বই চালু করা হবে। RBI এই দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) স্পষ্ট করে জানিয়েছে, চেক বই সংক্রান্ত নিয়মে বর্তমানে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। 

৫০,০০০ টাকার বেশি অঙ্কের চেক নিয়ে কী দাবি?

ভাইরাল রিপোর্টে দাবি করা হয়েছে, ১ জানুয়ারি থেকে পুরোনো চেক শুধুমাত্র ৫০,০০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য ব্যবহার করা যাবে। এর বেশি অঙ্কের লেনদেনের জন্য নতুন চেক বইয়ের প্রয়োজন হবে। ওই ভুয়ো বার্তায় ৩১ ডিসেম্বর, ২০২৬-এর আগে নতুন চেক বই সংগ্রহ করার পরামর্শও দেওয়া হয়েছিল। তবে, সত্যিটা হল RBI এমন কোনও লিমিট ঘোষণা করেনি।

নতুন চেক বইতে নাকি সিকিউরিটি ফিচার?

ভাইরাল ভুয়ো পোস্টে দাবি করা হয়েছে, নতুন চেক বইগুলিতে আলফা-নিউমেরিক কোড, একটি নতুন MICR সিস্টেম এবং UV কোডের মতো নিরাপত্তা ফিচার থাকবে। এছাড়াও দাবি করা হয়েছে, প্রতিটি চেক সরাসরি RBI সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। তবে, RBI স্পষ্ট করে দিয়েছে, CTS চেক বইগুলির জন্য বর্তমানে এমন কোনো নতুন নিয়ম বাস্তবায়ন করা হচ্ছে না।

RBI জনগণের কাছে কী আবেদন করেছে?

আরবিআই জনগণকে ব্যাঙ্কিং নিয়মাবলী সংক্রান্ত শুধুমাত্র অফিসিয়াল নোটিশের উপর নির্ভর করার জন্য অনুরোধ করেছে। সোশ্যাল মিডিয়ার ভুয়ো বার্তা এড়িয়ে চলতে অনুরোধ করেছে RBI

 

POST A COMMENT
Advertisement