Ration Festive Package এ পরিবারের জনপিছু চিনি, সুজি? Rate Chart ও পুরো ডিটেল

এই প্যাকেজের জন্য সরকারের অতিরিক্ত ১১৪ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর বক্তব্য, আগের সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও এই উৎসবের প্যাকেজ করা হচ্ছে।

Advertisement
Ration Festive Package এ পরিবারের জনপিছু চিনি, সুজি? Rate Chart ও পুরো ডিটেলWest Bengal Ration Festive Package
হাইলাইটস
  • অর্ধেক দামে আটা, চিনি এবং সুজি দেওয়ার সিদ্ধান্ত।
  • শনিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দুর্গাপুজোর আগে রাজ্যবাসী বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা করলেন 'ফেস্টিভ্যাল রেশন প্যাকেজ'। এজন্য বরাদ্দ করা হল ১৫০ কোটি টাকা। রেশনে এবার পাবেন ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি। তাও আবার হাফ দামে। রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার দাবি, ভারতের ইতিহাসে কোনও রাজ্য সরকার পুজো উপলক্ষে এমন স্পেশাল প্যাকেজ দেয়নি। প্যাকেজের খাদ্যসামগ্রীর গুণমান এবং পরিমাপ ঠিক থাকবে বলেও আশ্বাস দিয়েছেন। এবার প্রশ্ন হল, কারা পাবেন এই প্যাকেজ? আর ময়দা, চিনি ঠিক কত দামে পাওয়া যাবে। 

শনিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন,'রাজ্যের দুই কোটি পরিবারকে অর্ধেক দামে আটা, চিনি এবং সুজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। আটা ও চিনির জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সুজির টেন্ডার প্রক্রিয়া এখনও চলছে। দুর্গাপুজোর সপ্তাহে রেশনের মাধ্যমে এই সামগ্রীগুলি বিতরণ করা হবে'।

কারা পাবেন সস্তায়?

অশোক কীর্তনিয়া জানান, সস্তায় চিনি, সুজি কোনও নির্দিষ্ট শ্রেণির জন্য নয়। রাজ্যের রেশন ব্যবস্থার আওতায় থাকা প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবারকেই ৫০ শতাংশ ছাড়ে দেওয়া হবে। অর্থাৎ পুজোর মরসুমে রেশনের দোকান থেকেই কম দামে কিনতে পারবেন যে কেউ।

সরকারি প্যাকেজে কী কী?

প্যাকেজে পরিবার পিছু থাকছে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি। মানে প্রতি ব্যক্তি হিসেবে নয়, বরং পরিবারকে দেওয়া হবে এই প্যাকেজ। 

রেট কত? 

অশোক কীর্তনিয়া জানালেন, এই স্কিমে এক কেজি ময়দা পাওয়া যাবে ১৯ টাকায়। এক কেজি চিনির দাম ৩০ টাকা। ৫০০ গ্রাম করে সুজি। বর্তমান তার বাজারদর ৪০ টাকা কেজি। মিলবে ২০ টাকায়।  

বিনামূল্যে দেওয়ার আশ্বাস

রাজ্যের খাদ্যমন্ত্রী এও বলেন,'আগামী দিনে সরকারের আর্থিক পরিস্থিতি ভাল হলে এই খাদ্যসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যেও দেওয়া হবে। এবারের দুর্গাপুজোয় রেশনের মাধ্যমে কম দামে পাওয়া গেলেও পরে ফ্রিতেও দেওয়া হবে'।
 

Advertisement

POST A COMMENT
Advertisement