বাড়ির বিদ্যুতের ব্যবহার, ছাদের জায়গা এবং দিনে কতটা বিদ্যুৎ প্রয়োজন; সবই দেখতে হয়।বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর কথা ভাবছেন? তাহলে এতদিনে নিশ্চই PM Surya Ghar Muft Bijli Yojana সম্পর্কে জেনে গিয়েছেন। এই প্রকল্পে বাড়ির ছাদে rooftop solar বসানোর জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়া হয়। রাজ্যের বিজেপি সরকার প্রাথমিকভাবে ৫ লক্ষ বাড়িতে সোলার প্যানেল বসানোর টার্গেট সেট করেছে। দেশজুড়ে এই প্রকল্পে জন্য মোট বরাদ্দ ৭৫,০২১ কোটি টাকা। ২০২৬ সালের অগাস্টে সরকারি তথ্য অনুযায়ী, ৫০ লক্ষেরও বেশি পরিবার ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছে।
সাধারণ সোলার প্যানেল বসাতে কত টাকা?
বাড়িতে কত কিলোওয়াটের সিস্টেম লাগবে, তার উপর খরচ নির্ভর করে। বাড়ির বিদ্যুতের ব্যবহার, ছাদের জায়গা এবং দিনে কতটা বিদ্যুৎ প্রয়োজন; সবই দেখতে হয়।
PM Surya Ghar-এ বর্তমানে ১ কিলোওয়াটের জন্য ৩০,০০০ টাকা, ২ কিলোওয়াটে ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি সিস্টেমে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তুকি রয়েছে। ৩ কিলোওয়াটের পর অতিরিক্ত পাওয়ারের ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তুকি বাড়ে না। তবে আধুনিক ৪-৫ জনের পরিবারের ক্ষেত্রে সেটাই প্রয়োজন। অর্থাৎ, আপনার ৪-৬ লক্ষ টাকা খরচ হতে পারে সম্পূর্ণ অফ গ্রিড সিস্টেম তৈরি করতে। তার মধ্যে ৭৮ হাজার টাকা ভর্তুকি পেয়ে যাবেন।
সোলার প্যানেল, ইনভার্টার, স্ট্রাকচার, তার, ইনস্টলেশন এবং অন্য সরঞ্জাম মিলিয়ে বাজারদর সংস্থা ও সিস্টেমের মান অনুযায়ী বদলায়। তাই শুধু প্যানেলের দাম দেখে মোট খরচ হিসাব করা ঠিক নয়।
AC, ফ্রিজ চলবে?
আজকাল সব বাড়িতেই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। এক কথায় এর উত্তর হল, চলতে পারে। তবে কত কিলোওয়াটের সোলার সিস্টেম লাগাচ্ছেন, তার উপর নির্ভর করছে।
ধরা যাক, বাড়িতে ফ্রিজ, টিভি, ফ্যান, আলো এবং অন্য সাধারণ যন্ত্র চলে। সেক্ষেত্রে বিদ্যুতের মোট ব্যবহার দেখে সিস্টেমের ক্ষমতা ঠিক করতে হবে। AC যোগ হলে প্রয়োজনীয় ক্ষমতা আরও বাড়তে পারে।
বিদ্যুৎ বিশেষজ্ঞ অনির্বাণ ঘোষ বলছেন, 'শুধু AC আছে বলেই নির্দিষ্ট একটি সাইজের সোলার প্যানেল লাগবে; এমন নয়। বাড়ির মোট লোড, AC কত ঘণ্টা চলে এবং দিনের কোন সময়ে ব্যবহার হয়, সেগুলি দেখে সিস্টেম ডিজাইন করা উচিত।'
তিনি বলেন কথায়, 'On-grid solar হলে দিনের বেলায় সোলার থেকে বাড়ির যন্ত্র চলতে পারে। অতিরিক্ত বিদ্যুৎ নিয়ম অনুযায়ী গ্রিডে পাঠানোও যেতে পারে। কিন্তু বিদ্যুৎ চলে গেলে সাধারণ on-grid system নিজে থেকে ব্যাকআপ দেবে না। ব্যাকআপ চাইলে battery বা hybrid system-এর প্রয়োজন হতে পারে।'
তাহলে কাদের নেওয়া ঠিক হবে?
যাঁদের মাসে বিদ্যুতের বিল বেশি এবং বাড়ির ছাদে পর্যাপ্ত জায়গা রয়েছে, শুধুমাত্র তাঁদেরই rooftop solar নিলে লাভ হবে। কম বিদ্যুৎ খরচ হয়, এমন বাড়িতে লাগিয়ে লাভ তেমন নেই।
সরকারি পোর্টালেও solar rooftop calculator রয়েছে। সেখানে প্রয়োজনীয় ক্ষমতা ও আনুমানিক হিসাব দেখে নিতে পারবেন।