How to Apply for Pink Card: সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইডে এবার জরুরি পিঙ্ক কার্ড, কোথায় পাবেন? জরুরি তথ্য

সরকারি বাসে মহিলাদের নিখরচায় বা ফ্রি-তে যাতায়াতের জন্য এবার থেকে পিঙ্ক কার্ড দেখাতে হবে। দূরপাল্লার হোক বা শহরতলিতে, সরকারি এসি, নন-এসি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন এই কার্ড দেখিয়ে। এবার প্রশ্ন হল, এই পিঙ্ক কার্ড তৈরি করবেন কী করে? জানা গিয়েছে, অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিঙ্ক কার্ড বানানো যাবে। তব এর জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র লাগবে।

Advertisement
 সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইডে এবার জরুরি পিঙ্ক কার্ড, কোথায় পাবেন? জরুরি তথ্য এবার পিঙ্ক কার্ড দেখালেই বাস ভাড়া লাগবে না

ভোটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী  বিজেপি সরকার রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবা চালু করেছিল আগেই। গত ১ জুন থেকে মহিলারা সরকারি বাসে ফ্রি ভ্রমণ করছেন। এতদিন যে কোনও একটি আধার কার্ড-ভোটার কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছিলেন তাঁরা। তবে এবার  গোটা পশ্চিমবঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলা যাত্রীদের প্রয়োজন হবে পিঙ্ক কার্ড। ১ অগাস্ট থেকে রাজ্যের মহিলা যাত্রীদের জন্য চালু হয়েছে বহু প্রতীক্ষিত এই ‘পিঙ্ক কার্ড’। এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন।

সরকারি বাসে মহিলাদের নিখরচায় বা ফ্রি-তে যাতায়াতের জন্য এবার থেকে পিঙ্ক কার্ড দেখাতে হবে।  দূরপাল্লার হোক বা শহরতলিতে, সরকারি এসি, নন-এসি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন এই কার্ড দেখিয়ে। এবার প্রশ্ন হল, এই পিঙ্ক কার্ড তৈরি করবেন কী করে? জানা গিয়েছে, অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিঙ্ক কার্ড বানানো যাবে। তব এর জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র লাগবে।

পিঙ্ক কার্ডের আবেদন পদ্ধতি-
পিঙ্ক কার্ড হল রাজ্য সরকারের একটি বিশেষ পরিচয়পত্র, যার মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন। কার্ড না থাকলে স্বাভাবিক ভাড়াই দিতে হবে। পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুইভাবেই পিঙ্ক কার্ড তৈরি করা যাবে। 

অনলাইনের পদ্ধতি
অনলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে চাইলে প্রথমে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।  পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে https://wb.gov.in/-এ যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য দেওয়া লিঙ্কে করে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এরপর একটি রিসিট পাওয়া যাবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে।

Advertisement

অফলাইনে আবেদন পদ্ধতি
অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড দেওয়া হবে।

পিঙ্ক কার্ডের জন্য কী কী নথি লাগবে?
পিঙ্ক কার্ড পেতে হলে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকতেই হবে), স্ট্যাম্প সাইজ ছবি, স্থায়ী বাসিন্দার শংসাপত্র ও মোবাইল নম্বর লাগবে।

তবে আবেদন করলেই আপনি পিঙ্ক কার্ড পাবেন এমন নয়। যথাযথ ভেরিফিকেশনে পর আপনি যোগ্য হলে তবেই 'পিঙ্ক কার্ড' হাতে পাবেন। এই কার্ড থাকলেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করা যাবে। হাতে পিঙ্ক কার্ড থাকলেই '০' ব্যালান্স টিকিট মিলবে, তখন আর কোনও পরিচয়পত্রের প্রয়োজন হবে না। 

POST A COMMENT
Advertisement