দিঘার স্পেশাল ট্রেন বাঙালির অন্যতম ফেভারিট ডেস্টিনেশন হল দিঘা। আর এই বিষয়টা ভালই জানে ভারতীয় রেল। তাই শীতের ছুটিতে দিঘার প্ল্যান করা যাত্রীদের সুখবর দিল তারা। সময়সীমা বাড়ান হল পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের। ইতিমধ্যেই বিষয়টা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলে। তাদের বক্তব্য, ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া-দিঘা ও দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেন নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে চলবে। তাই যাঁরা এই দুই মাস দিঘা যেতে চান, তাঁরা অনায়াসে এই দুই ট্রেনে চেপেই যেতে পারেন। কোনও সমস্যা হবে না।
আসলে দিঘায় সাধারণ মানুষের চাপ সবসময়ই রয়েছে। কম পয়সায় সমুদ্রের দর্শন করার জন্য এখনও অনেকের কাছেই সেরার সেরা দিঘা। তাই ছুটি পেলেই অনেকে দিঘা চলে যান। আর সেই চাপটা আরও বেড়েছে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর। এখন তো দিঘায় প্রতিদিনই ভক্তদের ভিড়। এমন পরিস্থিতিতে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এই ট্রেনের সময়সীমা গত কয়েক মাসে একাধিক বার বৃদ্ধি করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে।
কতদিন চলবে এই ট্রেন?
এই ট্রেন ৩১ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। তবে সেটার মেয়াদ বাড়িয়ে এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া-দিঘা স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করা হল।
রেল সূত্রে খবর, নভেম্বর এবং ডিসেম্বরে অনেক ছুটি রয়েছে। সেই সময় অনেকে দিঘায় যেতে চান। তবে সেভাবে টিকিট থাকে না। তাই সমস্যা বাড়ে। যদিও এবার সেই সমস্যার সহজ সমাধান করে দিতে চাইছে ভারতীয় রেল। তাই নভেম্বর ও ডিসেম্বর মাসেও নিয়মিত এই ট্রেন চালানো হবে।
মাথায় রাখতে হবে, এই ট্রেনটা অনেক দিন ধরেই চলছে। ৩১ অক্টোবর পর্যন্ত এটা চলার কথা ছিল। তবে বর্তমানে এটিকে স্থায়ী ট্রেনে পরিণত করার দাবি উঠেছে যাত্রীদের পক্ষ থেকে। যদিও এই সব বিষয় নিয়ে এখনও কিছুই জানায়নি রেল।
কারা উপকৃত হবেন?
যাঁরা এই শীতে দিঘা যেতে চান, তাঁরা অবশ্যই উপকৃত হবেন। এক্ষেত্রে পাঁশকুড়া, মেদিনীপুর, হাওড়া এবং হলদিয়া রুট হয়ে হাজার হাজার যাত্রী শীতের মরশুমে দিঘায় ঘুরতে যেতে পারবেন।
লোকাল ট্রেন
মাথায় রাখতে হবে, এটা কোনও স্পেশাল এক্সপ্রেস ট্রেন নয়। এটা হল লোকাল ট্রেন। এর ভাড়াও অনেকটাই কম। তাই যাঁরা কম পয়সায় দিঘা ভ্রমণ করতে চান, তাঁদের জন্য এটা সেরা ট্রেন।
কখন ছাড়ে?