Train Cancel Howrah Sealdah: ৪ অক্টোবর হাওড়া-শিয়ালদায় একাধিক লোকাল ট্রেন বাতিল, লিস্ট দেখে নিন

৪ অক্টোবর একাধিক লোকাল ট্রেন বাতিল করা হল। আদি সপ্তগ্রামে লেভেল ক্রসিংয়ে কাজ চলবে। যার জেরে একাধিক ট্রেন বাতিল করা হবে। আসুন কোন কোন ট্রেন বাতিল থাকবে, জেনে নেওয়া যাক।

Advertisement
৪ অক্টোবর হাওড়া-শিয়ালদায় একাধিক লোকাল ট্রেন বাতিল, লিস্ট দেখে নিনট্রেন বাতিল (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • ৪ অক্টোবর একাধিক লোকাল ট্রেন বাতিল করা হল
  • আদি সপ্তগ্রামে লেভেল ক্রসিংয়ে কাজ চলবে
  • যার জেরে একাধিক ট্রেন বাতিল করা হবে

প্রায় রোজই সামনে আসছো ট্রেন বাতিলের খবর। আর সেই ট্রেন্ড আজও বজায় রইল। উৎসবের মরসুমে আরও একবার একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল। যার জেরে বিরাট সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। রেলের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ৪ অক্টোবর, রবিবার বর্ধমান-হাওড়া ও বর্ধমান-শিয়ালদা রুটের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে ওই দিন যাঁরা কলকাতা আসবেন বা কলকাতা থেকে ফিরতে চাইবেন, তাঁরা বেশ সমস্যায় পড়তে পারেন।

কেন ট্রেন বাতিল? 
এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে রেল। তারা জানিয়েছে, মেন লাইনের আদি সপ্তগ্রাম স্টেশনের কাছে ১৩ নম্বর লেভেল ক্রসিং গেটে রক্ষণাবেক্ষণের কাজ হবে। এই কাজ চলবে ৮ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত। যার ফলে ১২০ মিনিট বা দুই ঘণ্টা ট্রাফিক ব্লক করা হবে। এর জেরেই একাধিক লোকাল ট্রেন বাতিল হতে চলেছে বলে জানিয়েছে রেল। তাই আর সময় নষ্ট না করে, কোন কোন ট্রেন বাতিল থাকছে, সেই তালিকাটা দেখে নিন। 

কোন কোন ট্রেন বাতিল থাকছে?  
আদি সপ্তগ্রামে ব্লকের জেরে রবিবার, ৪ অক্টোবর একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। সেগুলি হল-

  • হাওড়া–বর্ধমান (মেন লাইন): ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৯
  • ডাউন: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮
  • হাওড়া–মেমারি: আপ: ৩৭৬৫১, ৩৭৬৫৫
  • ডাউন: ৩৭৬৫২, ৩৭৬৫৬
  • হাওড়া–পাণ্ডুয়া: আপ: ৩৭৬১১
  • ডাউন: ৩৭৬১৪
  • শিয়ালদহ–বর্ধমান: আপ: ৩১১৫১
  • ডাউন: ৩১১৫২

তাই এই সব ট্রেনে যদি যাওয়ার প্ল্যান থাকে, তাহলে এখনই পরিকল্পনা বদলান। অন্য ট্রেন ধরুন। নইলে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে না। উল্টে হয়রানির শিকার হবেন। 

 

POST A COMMENT
Advertisement