LPG Petrol Diesel Price Hike: রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে? কমিশন বৃদ্ধির দাবি তুলছে ডিলাররা

এলপিজি ডিস্ট্রিবিউটররা ১৪.২ কেজির গার্হস্থ্য গ্যাসের কমিশন বর্তমানে ৭৩.০২ টাকা থেকে বাড়িয়ে ১২০ থেকে ১৫০ টাকা করার দাবি জানাচ্ছে। ওদিকে আবার পেট্রোল পাম্প অপারেটররাও তাদের মার্জিন ৩০ থেকে ৪০ শতাংশ বাড়ানোর পক্ষে সওয়াল করছে। ইন্ড্রাস্ট্রি সূত্রে খবর, ইতিমধ্যেই ডিলাররা নিজেদের দাবিদাওয়া পেশ করেছে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের সামনে।

Advertisement
রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে? কমিশন বৃদ্ধির দাবি তুলছে ডিলাররাপেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়বে?
হাইলাইটস
  • এলপিজি ডিস্ট্রিবিউটররা ১৪.২ কেজির গার্হস্থ্য গ্যাসের কমিশন বর্তমানে ৭৩.০২ টাকা থেকে বাড়িয়ে ১২০ থেকে ১৫০ টাকা করার দাবি জানাচ্ছে
  • ওদিকে আবার পেট্রোল পাম্প অপারেটররাও তাদের মার্জিন ৩০ থেকে ৪০ শতাংশ বাড়ানোর পক্ষে সওয়াল করছে
  • ইতিমধ্যেই ডিলাররা নিজেদের দাবিদাওয়া পেশ করেছে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের সামনে

এবার এলপিজি সিলিন্ডারের কমিশন বাড়ানোর দাবি তুলল গ্যাস ডিস্ট্রিবিউটররা। ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের কমিশন ৭৩ টাকা থেকে বাড়িয়ে ১২০ থেকে ১৫০ টাকা করার পক্ষে সওয়াল করেছে তারা। শুধু তাই নয়, তেলের পাম্প ডিলাররাও পেট্রোলের উপর প্রতি লিটারে ১.৫০ টাকা ও ডিজেলের উপর প্রতি লিটারে ২.৫০ টাকা অতিরিক্ত মার্জিন দাবি করেছে। দিন দিন অপারেটিং কস্ট বাড়ছে বলেই ডিলাররা পেট্রোলিয়াম মন্ত্রক ও সরকারি তেল কোম্পানিগুলির কাছে কমিশন বাড়ানোর দাবি জানাচ্ছে। যার ফলে গ্যাস থেকে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে। 

আসলে সাধারণ মানুষ রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের উপর ভীষণভাবে নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ডিলাররা এই সব জিনিসের কমিশন বাড়ানোর আবেদন জানিয়েছে। 

এলপিজি ডিস্ট্রিবিউটররা ১৪.২ কেজির গার্হস্থ্য গ্যাসের কমিশন বর্তমানে ৭৩.০২ টাকা থেকে বাড়িয়ে ১২০ থেকে ১৫০ টাকা করার দাবি জানাচ্ছে। ওদিকে আবার পেট্রোল পাম্প অপারেটররাও তাদের মার্জিন ৩০ থেকে ৪০ শতাংশ বাড়ানোর পক্ষে সওয়াল করছে। 

ইন্ড্রাস্ট্রি সূত্রে খবর, ইতিমধ্যেই ডিলাররা নিজেদের দাবিদাওয়া পেশ করেছে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের সামনে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় তেল সংস্থাগুলির কাছেও নিজেদের কথা বলেছে তারা। 

ডিলারদের দাবি, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন খরচ ক্রমশ বাড়ছে। যার ফলে এখনকার কমিশনে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। 

ডিলারদের চাহিদা ঠিক কী? 
ডিলাররা গ্যাস, ডিজেল ও পেট্রোলের কমিশন বাড়ানোর পক্ষে সওয়াল করছে। এলপিজি ডিস্ট্রিবিউটররা বর্তমানে সিলিন্ডার প্রতি বর্তমানে ৭৩.০৮ টাকা পান কমিশন। সেটা বাড়িয়ে ১২০ থেকে ১৫০ করার দাবি উঠেছে। যার সহজ অর্থ, ৪৭ টাকা থেকে ৭৭ টাকা পর্যন্ত কমিশন বাড়ানোর দাবি সামনে রাখা হয়েছে।

ওদিকে আবার পেট্রোল, ডিজেলের কমিশন বাড়ানোর কথাও উঠেছে। এক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশ বাড়ানোর দাবি রয়েছে। এর মধ্যে পেট্রোলে প্রতি লিটারে ১.৫০ টাকা ও ডিজেলের উপর প্রতি লিটারে ২.৫০ টাকা করে অতিরিক্ত মার্জিন রয়েছে। 

Advertisement

ডিলারদের কী দাবি? 
ডিলাররা বলছে, বর্তমানে ব্যবসা চালাতে অনেক খরচ। বিদ্যুৎ খরচ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, স্টাফের মাইনে সহ একাধিক খরচ রয়েছে। কিন্তু কমিশন পড়ে রয়েছে একটি জায়গাতেই। যেই কারণে তারা কমিশন বাড়ানোর দাবি করছে। 

শেষবার কমিশন কবে বেড়েছে? 
এলপিজি গ্যাসের কমিশন ৪ অক্টোবর, ২০২৩ সালে বাড়ানো হয়েছিল। সেই সময় ১৪.২ কেজির সিলিন্ডারের কমিশন ৬৮.৮৪ থেকে বাড়িয়ে ৭৩.০৮ টাকা করা হয়েছে। ৫ কেজি সিলিন্ডারের উপর কমিশনও ৩২.৪২ টাকা থেকে বাড়িয়ে ৩৬.৫৪ টাকা করা হয়েছিল। আবার পেট্রোল ও ডিজেল ডিলারদের মার্জিন শেষবার সংশোধন করা হয়েছিল ১ ডিসেম্বর, ২০২৪ তারিখে। 

পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দাম কি বাড়বে?
ডিলারদের দাবি মেটাতে গেলে তেল কোম্পানিগুলোর কমিশন বাবদ অতিরিক্ত খরচ বাড়বে।  তবে, এই বোঝা সরাসরি গ্রাহকদের ওপর চাপানো হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই সিদ্ধান্তটি সরকার এবং তেল কোম্পানিগুলোকে আলাদাভাবে নিতে হবে।  এখন দেখার সরকার ঠিক কী সিদ্ধান্ত নেয়।
 

 

POST A COMMENT
Advertisement