রান্নার গ্যাসের ই-কেওয়াইসি নিয়ে সমস্যায় পড়লে কী করবেন?১৬ অগাস্টের মধ্যে রান্নার এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। নইলে গ্যাসের কানেকশন নিয়ে সমস্যায় পড়তে পারেন। বেশি দামে কিনতে হতে পারে গ্যাস। তাই এখন অনেকেই শেষ মুহূর্তে ই-কেওয়াইসি করানোর কাজটি করছেন। যদিও লাস্ট মিনিটে মোবাইলে ই-কেওয়াইসি করতে গিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে তাঁদের প্রশ্ন, ঠিক কীভাবে করা যাবে ই-কেওয়াইসি? আর সেই উত্তরটা জানতে চাইলে নিবন্ধটি পড়ুন।
কী কী সমস্যা হচ্ছে মোবাইলে ই-কেওয়াইসির করার ক্ষেত্রে?
ইতিমধ্যেই একটা বড় অংশের মানুষ ই-কেওয়াইসি সেরে ফেলেছেন। তাঁদের কোনও সমস্যা হয়নি। তবে কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তাঁদের কিছুতেই হচ্ছে না ই-কেওয়াইসি। এক্ষেত্রে এই সমস্যাগুলি হচ্ছে-
ই-কেওয়াইসি-তে সমস্যা হলে কী করবেন?
এক্ষেত্রে ফোনে গ্যাসের ই-কেওয়াইসি-তে সমস্যা হলে ঝটপট কয়েকটি কাজ করে ফেলতে হবে। যেমন ধরুন-
আশা করছি, এই কয়েকটি কাজ করার পর আরও একবার ই-কেওয়াইসি করার চেষ্টা করুন। আশা করছি সহজেই কাজটা করে ফেলতে পারবেন।
অনলাইনে ই-কেওয়াইসি করতে কী লাগবে?
হাতের কাছে এই ডকুমেন্টগুলি রাখুন-
অনলাইনে ই-কেওয়াইসি হবে কীভাবে?
একান্তই মোবাইলে ই-কেওয়াইসি না হলে কী করবেন?
এমনটা হতেই পারে, আপনি হাজার চেষ্টার পরও অনলাইনে গ্যাসের ই-কেওয়াইসি হল না। সেক্ষেত্রে একটাই বিকল্প রয়েছে, আপনাকে যেতে হবে গ্যাসের অফিস। সেখানে গিয়ে সেরে ফেলতে হবে ই-কেওয়াইসি।
মাথায় রাখবেন, গ্যাস অফিসে এখন ই-কেওয়াইসি করার লম্বা লাইন পড়ছে। তাই হাতে কিছু সময় নিয়ে যেতে হবে। সেই সঙ্গে নিজের আধার কার্ড, গ্যাস বুক ও আধারের সঙ্গে লিঙ্ক করার মোবাইল নম্বর সঙ্গে রাখুন। এই সব জিনিস সঙ্গে থাকলে একবারেই কাজটা হয়ে যাবে। তাই মোবাইলে একান্তই ই-কেওয়াইসি না হলে এই বিকল্পটা অবশ্যই মাথায় রাখুন।