দেশজুড়ে স্বাভাবিক হওয়ার পথে LPG সরবরাহ, গ্যাস সিলিন্ডারের দাম কি কমবে?

গত দুই মাস ধরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের উপর নানা বিধিনিষেধ ছিল, এবার সেই সমস্ত নিষেধ উঠে গেল। এরফলে গ্যাস সিলিন্ডারের দাম কমার প্রত্যাশা করা হচ্ছে।

Advertisement
দেশজুড়ে স্বাভাবিক হওয়ার পথে  LPG সরবরাহ, গ্যাস সিলিন্ডারের দাম কি কমবে?
হাইলাইটস
  • সরকার সম্প্রতি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের উপর চাপানো সবরকম বিধিনিষেধ তুলে নিয়েছে।
  • LPG সিলিন্ডার সরবরাহের উপর নানা বিধিনিষেধ ছিল, এবার সেই সমস্ত নিষেধ উঠে গেল।
  • কেন্দ্র সরকার ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের ওপর থেকে সমস্ত অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

কেন্দ্র সরকার সম্প্রতি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের উপর  চাপানো সবরকম বিধিনিষেধ তুলে নিয়েছে। যা স্বস্তি দেবে হোটেল, রেস্তোরাঁ, ধাবা বা এমন কোনও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের। আসলে গত দুই মাস ধরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের উপর নানা বিধিনিষেধ ছিল, এবার সেই সমস্ত নিষেধ উঠে গেল। তবে, গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি।

কেন্দ্র সরকার ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের ওপর থেকে সমস্ত অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে দেশজুড়ে বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক হচ্ছে। আশা করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, ক্যাটারিং প্রতিষ্ঠান এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্যভাবে স্বস্তি দেবে। বিশেষ করে যারা বেশ কিছুদিন ধরে গ্যাসের সরবরাহ নিয়ে সমস্যায় ভুগছিল।

সরকার কেন এই সিদ্ধান্ত নিল?

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বৈশ্বিক পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা হ্রাস, হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল স্বাভাবিক হওয়া এবং বিদেশ থেকে এলপিজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভারতে গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। এই প্রেক্ষাপটে, সরকার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে।

LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন নেই

সরবরাহ স্বাভাবিক হওয়া সত্ত্বেও গার্হস্থ্য ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানী দিল্লিতে, একটি ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার ৯৪২ টাকায় এবং একটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ৩,১১৩.৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম রয়েছে ৯৬৮ টাকা। অন্যদিকে এই শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে ৩২৫৬ টাকা।

LPG-র দাম কি পরিবর্তন হতে পারে?

বর্তমানে সরকার শুধু সরবরাহ-সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিয়েছে। গার্হস্থ্য ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ভবিষ্যতে গ্যাসের দাম আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এবং আমদানিকৃত এলপিজির খরচের ওপর নির্ভর করবে। আসন্ন ১ জুলাই গ্য়াসের দাম কমানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement