LPG e-KYC: রান্নার গ্যাসের e-KYC মোবাইলে এই ভাবে করুন, ডেডলাইন মিস হলে সিলিন্ডার পেতে সমস্যা হবে

হাতে সময় আর মাত্র ২ দিন। ২৩ অগাস্ট শেষ হচ্ছে রান্নার গ্যাসের e-KYC জমা করার ডেডলাইন। কীভাবে ঘরে বসেই মোবাইলে জমা করবেন e-KYC? রইল স্টেপ বাই স্টেপ গাইড।

Advertisement
 রান্নার গ্যাসের e-KYC মোবাইলে এই ভাবে করুন, ডেডলাইন মিস হলে সিলিন্ডার পেতে সমস্যা হবেমোবাইলে জমা করুন e-KYC
হাইলাইটস
  • ২৩ অগাস্ট শেষ হচ্ছে রান্নার গ্যাসের e-KYC জমা করার ডেডলাইন
  • কীভাবে ঘরে বসেই মোবাইলে জমা করবেন e-KYC?
  • রইল স্টেপ বাই স্টেপ গাইড

লক্ষ লক্ষ গ্রাহক এখনও LPG e-KYC জমা করেনি। ডেডলাইন শেষ হচ্ছে আর মাত্র ২ দিনে। এই সময়ের মধ্যে e-KYC জমা না করলে রান্নার গ্যাস সিলিন্ডার আর মিলবে না। 

Indane, Bharat Gas, HP-র গ্রাহকদের আগামী ২ দিনের মধ্যে অবশ্যই e-KYC জমা করতে হবে। তেমনটা না হলে আপনি রান্নার গ্যাসের ক্ষেত্রে আর ভর্তুকি পাবেন না। LPG সিলিন্ডার বুকিং করতে গেলেও ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা। 

এই e-KYC প্রক্রিয়া বেশ সহজ। এটি আপনার ফোন থেকেই কয়েকটি সহজ ধাপে করে ফেলতে পারেন ঘরে বসেই। তাহলে আপনাকে ঠিক কী করতে হবে? কী কী কাগজ প্রয়োজন? নির্দিষ্ট সময়সীমার মধ্যে e-KYC ফিলআপ না করতে কী হবে? এই প্রশ্নগুলি রয়েছে গ্রাহকদের মধ্যে। জেনে নিন সমাধান...

LPG e-KYC করার শেষ তারিখ কবে?
LPG e-KYC ফিলআপ করার শেষ তারিখ ২৩ অগাস্ট। অর্থাৎ আপনাকে এর আগেই নিজের তথ্য জমা করতে হবে। 

মোবাইল থেকে কীভাবে জমা করবেন e-KYC?
Indane, Bharat Gas, HP গ্রাহকরা ঘরে বসেই LPG e-KYC জমা করতে পারবেন। Indane গ্রাহকরা ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ এবং আধার ফেসআরডি অ্যাপ ব্যবহার করে এটি সম্পন্ন করতে পারেন। BPCL গ্রাহকরা হ্যালো BPCL অ্যাপ ব্যবহার করে e-KYC প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। HP গ্যাস গ্রাহকরা HP Pay অ্যাপ অথবা আধার ফেসআরডি অ্যাপ ব্যবহার করতে পারেন। 

কোন কোন নথির প্রয়োজন?
> আধার কার্ড
> LPG অ্যাকাউন্ট/আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর
> LPG গ্রাহক নম্বর বা LPG ID
> সংশ্লিষ্ট LPG কোম্পানির অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে। 
> আধার ফেসআরডি অ্যাপ

ইন্ডিয়ানঅয়েল ব্যবহারকারীদের জন্য e-KYC প্রক্রিয়া
> ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপটি ডাউনলোড করুন। 
> LPG কানেকশনের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন/রেজিস্টার করুন। 
> প্রয়োজন হলে, আপনার ১৬ সংখ্যার LPG ID ব্যবহার করে ইন্ডেন LPG অ্যাকাউন্ট লিঙ্ক করুন। 
> e-KYC/আধার ফেসআরজি অপশন খুঁজুন। 
> আধার প্রমাণের জন্য সম্মতি দিন। 
> আধার ফেসআরডি অ্যাপ খুলুন।
> নির্দেশিকা অনুযায়ী ফেস স্ক্যান করুন।
> e-KYC সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করুন। 

Advertisement

BPCL গ্রাহকরা কীভাবে e-KYC করবেন? 
> প্রথমেই Hello BPCL অ্যাপটি ডাউনলোড করুন। 
> LPG লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন বা রেজিস্টার করুন। 
> OTP-র মাধ্যমে মোবাইল নম্বর যাচাই করুন। 
> ভারত গ্যাস LPG কানেকশন বেছে নিন। 
> e-KYC বা আধার প্রমাণ অপশন ক্লিক করুন। 
> ফেস রেকগনিশনের নির্দেশ অনুসরণ করুন এবং ফেসআরডি ব্যবহার করুন। 
> ফেস স্ক্যান সম্পন্ন করুন। 
> যাচাইকরণ জমা দিন এবং e-KYC নিশ্চিতের অপেক্ষা করুন। 

HP গ্যাস ব্যবহারকারীদের জন্য e-KYC প্রক্রিয়া 
> HP Pay অ্যাপটি ডাউনলোড করুন। 
> HP গ্যাস সংযোগের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করুন। 
> HP গ্যাস LPG অ্যাকাউন্ট বেছে নিন। 
> e-KYC অপশন বেছেন নিন।
> আধার ভিত্তিক যাচাইয়ের অনুমতি দিন। 
> ফেসআরডি অ্যাপ ব্যবহার করুন। 
> ফেস স্ক্যান করুন। 
> সার্টিফিকেট জমা দিন। 
> অ্যাপে গিয়ে e-KYC সম্পন্ন হয়েছে কি না, ত নিশ্চিত করুন। 

e-KYC জমা না করলে কী হবে?
যদি সময়মতো LPG e-KYC জমা না করা হয় তবে ডেডলাইন পার হয়ে যাওয়ার কারণে LPG কানেকশন স্থায়ী ভাবে বাতিল হয়ে যাবে। e-KYC প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কানেকশন সাময়িক ভাবে স্থগিত করা হতে পারে এবং e-KYC প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত LPG সিলিন্ডার মিলবে না। 

 

POST A COMMENT
Advertisement