কর্মজীবন শেষ হওয়ার আগেই পেনশনের প্ল্যান করা খুব গুরুত্বপূর্ণ। LIC Smart Pension Plan: চাকরি থেকে অবসর নেওয়ার পর নিয়মিত আয়ের পথ বন্ধ হয়ে যায় অনেকের। অথচ সংসারের খরচ, ওষুধপত্র এবং দৈনন্দিন প্রয়োজন থেমে থাকে না। তাই কর্মজীবন শেষ হওয়ার আগেই পেনশনের প্ল্যান করা খুব গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্তদের জন্য বিকল্প হতে পারে LIC-এর Smart Pension Plan। এককালীন টাকা জমা করেই এই প্রকল্পে সারা জীবন পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ১০ লক্ষ টাকা রাখলে প্রতি মাসে কত টাকা মিলবে? কোন বিকল্পে বেশি পেনশন পাওয়া যায়?
LIC Smart Pension Plan
এটি Immediate Annuity বা তাৎক্ষণিক পেনশন স্কিম। অর্থাৎ, প্রতি মাসে আলাদা করে কিস্তি জমা দিতে হয় না। একবারে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে পেনশন কেনা যায়। তার পর বেছে নেওয়া বিকল্প অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বছরে এক বার টাকা পাওয়া যায়। অবসরের পর হাতে পাওয়া এককালীন অর্থ দিয়ে নিয়মিত আয়ের ব্যবস্থা করতে চান যাঁরা, তাঁদের কাছে এই প্রকল্প আকর্ষণীয় হতে পারে।
১০ লক্ষ টাকায় কত পেনশন পাবেন?
LIC-এর দেওয়া উদাহরণ অনুযায়ী, ৬০ বছর বয়সি কোনও ব্যক্তি ১০ লক্ষ টাকা দিয়ে Option A বেছে নিলে বছরে ৮৫,০০০ টাকা পেনশন পেতে পারেন। অর্থাৎ, মাসিক হিসাবে প্রায় ৭,০৮৩ টাকা। তবে পেনশনের অঙ্ক নির্ভর করবে বেছে নেওয়া বিকল্পের উপর।
কোন প্ল্যানে কত টাকা পাবেন?
পাঁচ বছরের গ্যারান্টিযুক্ত পেনশন বা B1 বিকল্পে বছরে ৮৪,৫০০ টাকা মিলবে। মাসিক হিসাবে প্রায় ৭,০৪২ টাকা। ১০ বছরের গ্যারান্টি বা B2 বিকল্পে বার্ষিক পেনশন ৮৩,২০০ টাকা। মাসে প্রায় ৬,৯৩৩ টাকা।
একই ভাবে ১৫ বছরের গ্যারান্টি বা B3 বিকল্পে বছরে ৮১,৪০০ টাকা, মাসে প্রায় ৬,৭৮৩ টাকা পাওয়া যাবে। ২০ বছরের গ্যারান্টি বা B4 বিকল্পে বার্ষিক পেনশন ৭৯,২০০ টাকা। মাসিক অঙ্ক প্রায় ৬,৬০০ টাকা।
কারা করতে পারবেন এই প্রকল্প?
এই স্কিমে মিনিমাম এককালীন জমার পরিমাণ ১ লক্ষ টাকা। ১৮ বছর বয়স থেকে ভারতীরা এতে অংশ নিতে পারেন।