Kolkata Bus Tracker: বাস কত দূরে? মোবাইলে LIVE দেখতে পারবেন, পুজোর আগেই চালু হতে পারে

Kolkata Live Bus Tracking: শহরে এবার চালু হতে পারে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে পরিবহণ দফতরের অ্দরে। সব ঠিক থাকলে, পুজোর মধ্যেই এই পরিষেবার সূচনা হতে পারে।

Advertisement
বাস কত দূরে? মোবাইলে LIVE দেখতে পারবেন, পুজোর আগেই চালু হতে পারেপুজোর আগেই শহরে চালু হতে পারে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম
হাইলাইটস
  • কলকাতার মতো মেট্রো সিটিতে নেই লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম।
  • আগামী কয়েকমাসের মধ্যেই শহরে চালু হতে পারে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম।
  • পুজোর মধ্যেই এই পরিষেবা চালু করতে চাইছে পরিবহণ দফতর।

কলকাতার মতো মেট্রো সিটিতে নেই লাই বাস ট্র্যাকিং সিস্টেম। ফলে এতদিন রাস্তায় বেরিয়ে হা-পিত্যেশ করে বসে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না যাত্রীদের। কিন্তু এবার সেই দুঃখ ঘুচতে পারে। জানা যাচ্ছে, আগামী কয়েকমাসের মধ্যেই শহরে চালু হতে পারে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম। ফলে ফোনের মাধ্যমেই বাসের রিয়েল লাইভ লোকেশন পেয়ে যাবেন যাত্রীরা। সম্ভব হলে পুজোর মধ্যেই এই পরিষেবা চালু করতে চাইছে পরিবহণ দফতর।

জানা গিয়েছে, এই নতুন পরিষেবা চালু হলে যাত্রীরা নিজেদের মোবাইল ফোন থেকেই বাস আসার আনুমানিক সময় ও আগামী বাসগুলির  সময় দেখে নিতে পারবেন। এরজন্য বাসে থাকা VLTD (ভেহিক্য়াল লোকেশন ট্র্যাকিং  ডিভাইস) -এর দিকে কড়া নজর রাখা হবে। ডিভাইসগুলি যাতে সঠিক ভাবে কাজ করে এবং সেন্সর কন্ট্রোল সঠিক থাকে, তার দিকে নজর রাখবে পরিবহণ দফতর।

সূত্রের দাবি, এই ট্র্য়াকিং সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য একটি অথরাইজড ভেন্ডরকে দায়িত্ব দেওয়া হতে পারে। এরফলে খরচ বাঁচবে বলে মনে করছে রাজ্য পরিবহন দফতর।  পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

 উল্লেখ্য বিষয় হল, পরিবহন মন্ত্রী হওয়ার পরেই বাস পরিবহন ব্যবস্থাকে আমুল বদলে দিতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন অর্জুন সিং। একদিকে যেমন লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করতে উদ্যোগী হয়ে যাত্রীদের কয়েক বছরের সমস্যা মেটাতে পদক্ষেপ নিচ্ছে পরিবহণ দফতর। তেমনই বারাকপুর থেকে ভিন রাজ্য়ে আধ্যাত্মিক তীর্থস্থানগুলিতেও দূরপাল্লার বাস চালানো নিয়েও আলোচনা চলছে পরিবহণ দফতরের অন্দরে। যা দারুণ সুবিধা দেবে কলকাতা-সহ নদিয়া, উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের।


 

POST A COMMENT
Advertisement