শিয়ালদা থেকে খুর্দা, ভাইজ্যাক যাওয়ার স্পেশাল ট্রেনের ঘোষণাপুজো উপলক্ষে শিয়ালদা থেকে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। প্রায় দেড় মাস ধরে শিয়ালদা থেকে চলবে ট্রেনগুলি। যার ফলে ভাইজ্যাক ও পুরী যাওয়া সহজ হবে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলির জন্য। যদিও শিয়ালদা থেকে পুরী নয় বরং খুর্দা রোডের জন্য স্পেশাল ট্রেনটি চালানো হচ্ছে।তবে এই খুর্দা থেকে নেমে অন্য ট্রেন ধরে অল্প দূরত্ব অতিক্রম করলেই পুরী যাওয়া সম্ভব। স্পেশাল ট্রেনগুলি কখন কখন চালানো হবে? দেখে নিন
০৩১০১/০৩১০২ শিয়ালদা-খুর্দা রোড-শিয়ালদা স্পেশাল
শিয়ালদা-খুদা রোড-শিয়ালদা স্পেশাল এই ট্রেনটি ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চালানো হবে। ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে প্রতি শনিবার ও খুর্দা রোড থেকে ছাড়বে প্রতি রবিবার। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে প্রতি শনিবার রাত ১১টা বেজে ৫০ মিনিটে। সেটি খুর্দা রোড গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।
অন্যদিকে ফিরতি পথে খুর্দা রোড থেকে ট্রেনটি ছাড়বে প্রতি রবিবার বিকেল ৪টে বেজে ৪০ মিনিটে। সেটি সোমবার শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত ২টোর সময়। খুর্দা রেল স্টেশন থেকে পুরী স্টেশনে যাওয়ার একাধিক ট্রেন রয়েছে। মাত্র দেড় ২ ঘণ্টার মধ্যেই এই খুর্দা থেকে পুরী পৌঁছনো সম্ভব।
০৩১০৩/০৩১০৪ শিয়ালদা-বিশাখাপত্তনম-শিয়ালদা স্পেশাল
শিয়ালদা-বিশাখাপত্তনাম-শিয়ালদা স্পেশাল ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে প্রতি শুক্রবার রাত ১১টা বেজে ৫০ মিনিটে। সেটি বিশাখাপত্তনাম স্টেশনে পৌঁছবে শনিবার বিকেল ৫টা বেজে ১৫ মিনিটে।
আবার ফিরতি পথে ০৩১০৪ বিশাখাপত্তনম-শিয়ালদা স্পেশাল বিশাখাপত্তনম থেকে ছাড়বে শনিবার রাত ৮টা বেজে ১০ মিনিটে। সেটি শিয়ালদা পৌঁছবে রবিবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটে।
এই ট্রেনটি ১৬ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চালানো হবে। যাত্রাপথে ট্রেনটি খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেন্দুঝর রোড, নারাজ মার্থাপুর, খুর্দা রোড, বালুগাঁও, ইচ্ছাপুরম, সোমপেটা, পলাসা, নৌপাডা জংশন, শ্রীকাকুলম রোড, চিপুরুপল্লী, বিজয়নগরম জংশন, কোট্টাভালাসা এবং পেন্দুর্তি স্টেশনে থামবে।