Kolkata Puja Special Train: বাংলা থেকে আরও ৩টি পুজো স্পেশাল ট্রেন, দুটি ছাড়বে কলকাতা থেকেই, তারিখ জানুন

কলকাতা স্টেশন থেকে আরও পুজো স্পেশাল ট্রেন দিল রেল। কলকাতা-কানপুর সেন্ট্রাল, কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট এবং আসানসোল-ঝাঁসির মধ্যে তিনটি পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে Indian Railways।

Advertisement
বাংলা থেকে আরও ৩টি পুজো স্পেশাল ট্রেন, দুটি ছাড়বে কলকাতা থেকেই, তারিখ জানুনবাংলা থেকে আরও ৩টি পুজো স্পেশাল ট্রেন
হাইলাইটস
  • পুজোয় আরও উপহার বাংলার যাত্রীদের।
  • রাজ্য থেকেই আরও ৩টি পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল Indian Railways।
  • তিনটি পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই হাওড়া, মালদা, কলকাতা স্টেশন থেকে পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে রেল। এবার আরও উপহার বাংলার যাত্রীদের। রাজ্য থেকেই আরও ৩টি পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল Indian Railways। তবে শুধুমাত্র দুর্গাপুজো নয়,দীপাবলি ও ছট পুজোর কথা মাথায় রেখে কলকাতা-কানপুর সেন্ট্রাল, কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট এবং আসানসোল-ঝাঁসির মধ্যে তিনটি পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

কলকাতা-কানপুর সেন্ট্রাল পুজো স্পেশাল ট্রেন

04158 কলকাতা-কানপুর সেন্ট্রাল পুজো স্পেশাল ট্রেনটি অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু করে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চালানো হবে। এই সময়ের মধ্যে মোট ৭টি ট্রিপ করবে। ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে সকাল ৭টা বেজে ২৫ মিনিটে। সেটি কানপুর গিয়ে পৌঁছবে পরের দিন মধ্যরাত ১টা বেজে ২৫ মিনিটে। 

অন্যদিকে, ফিরতি পথে 04157 কানপুর সেন্ট্রাল-কলকাতা স্পেশাল ট্রেন ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চালানো হবে। কানপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৮টার সময়। সেটি কলকাতা এসে পৌঁছবে ভোর ৪টে বেজে ৫ মিনিটে। উভয় দিকে যাত্রাপথে ট্রেনটি পূর্ব রেলের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশনে থামবে।

কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট পুজো স্পেশাল ট্রেন

01912 কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট পুজো স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে সকাল ৭টা বেজে ২৫ মিনিটে। ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ট্রেনটি প্রতি শুক্রবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল ৭টা বেজে ২৫ মিনিটে। সেটি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছবে পরের দিন সকাল ৮টায়।

অন্যদিকে, 01911 আগ্রা ক্যান্টনমেন্ট-কলকাতা স্পেশাল ট্রেনটি ১ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রতি বৃহস্পতিবার আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে ভোর রাত ৩টে বেজে ৪০ মিনিটে। সেটি কলকাতা পৌঁছবে ভোর ৪টে বেজে ৫ মিনিটে।


আসানসোল-ঝাঁসি পুজো স্পেশাল ট্রেন

04186 আসানসোল-ঝাঁসি পুজো স্পেশাল ট্রেনটি ৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও সোমবার চলবে। ট্রেনটি আসানসোল থেকে ছাড়বে বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। সেটি  ঝাঁসি পৌঁছবে পরের দিন সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিটে।

Advertisement

অন্যদিকে, 04185 ঝাঁসি-আসানসোল পুজো স্পেশাল ট্রেনটি ৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বরের মধ্যে প্রতি বুধবার ও রবিবার ছাড়বে। ঝাঁসি থেকে ট্রেনটি চাড়বে সকাল ৯টা বেজে ২০ মিনিটে। সেটি আসানসোল গিয়ে পৌঁছবে দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে।


 

POST A COMMENT
Advertisement