পুজোতে Indian Railways-র উপহার, হাওড়া-নয়া দিল্লি রুটে বাড়ল ট্রেন, বারাণসী থেকেও স্পেশাল ব্যবস্থা

পুজো উপলক্ষে আরও স্পেশাল ট্রেনের ঘোষণা। দুর্গাপুজো, ছট ও দীপাবলির কথা মাথায় রেখে হাওড়া-নিউ দিল্লি রুটে ট্রেন বাড়িয়ে দিল রেল। এছাড়াও, স্পেশাল ট্রেন চলবে বারাণসী-কলকাতা রুটেও।

Advertisement
পুজোতে রেলের উপহার, হাওড়া-নয়া দিল্লি রুটে বাড়ল ট্রেন, বারাণসী থেকেও স্পেশাল ব্যবস্থাহাওড়া-নয়া দিল্লি রুটে বাড়ল ট্রেন, বারাণসী থেকেও স্পেশাল ব্যবস্থা
হাইলাইটস
  • পুজো উপলক্ষে ফের বড় ঘোষণা ভারতীয় রেলের।
  • হাওড়া-নিউ দিল্লি রুটে সাপ্তাহিক ট্রেনকে সপ্তাহে তিন বার চালানোর ঘোষণা করা হল।
  • বারাণসী থেকেও কলকাতার উদ্দেশে পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেলওয়ে।

পুজো উপলক্ষে ফের বড় ঘোষণা ভারতীয় রেলের। এবার ভিন শহরে থাকা বাঙালিদের পুজোয় রাজ্যে ফেরার সুবিধা করে দিতে আরও নতুন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল Indian Railways।  একদিকে হাওড়া-নিউ দিল্লি রুটে সাপ্তাহিক ট্রেনকে সপ্তাহে তিন বার চালানোর ঘোষণা করা হল। অন্যদিকে, বারাণসী থেকেও কলকাতার উদ্দেশে পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেলওয়ে। 

ট্রেনগুলি কখন চলবে, কোন কোন স্টেশনে থামবে? দিন, তারিখ সব জেনে নেওয়া যাক

হাওড়া- নিউ দিল্লি- হাওড়া পুজো স্পেশাল

04052/04051 হাওড়া- নিউ দিল্লি- হাওড়া ট্রেনটি এতদিন সপ্তাহে মাত্র একবারই, শুক্রবার/রবিবার করে চলত। কিন্তু পুজো উপলক্ষে এই ট্রেনটিকে সপ্তাহে ৩ বার চালানোর ঘোষণা করা হয়েছে। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 04052 নিউদিল্লি- হাওড়া স্পেশাল আগামী ৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গল, শুক্রবার ও রবিবার  নিউদিল্লি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে ছাড়বে। 

অন্যদিকে, 04051 হাওড়া- নিউ দিল্লি এক্সপ্রেস রবিবার ছাড়াও পুজো উপলক্ষে ৮ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে বৃহস্পতি, রবি ও মঙ্গলবার হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেন দুটি দু'দিকের ট্রিপ মিলিয়ে মোট ৪৮ বার পরিষেবা দেবে। যা স্বস্তি দিতে পারে বিরাট সংখ্যক ঘরে ফিরতে চাওয়া মানুষকে।

বারাণসী-কলকাতা- বারাণসী পুজো স্পেশাল

05048/05047 বারাণসী- কলকাতা- বারাণসী পুজো স্পেশাল ট্রেনটি চালানো হচ্ছে ৬ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। 05048 বারাণসী- কলকাতা পুজো স্পেশাল ট্রেনটি বারাণসী থেকে ছাড়বে সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। সেটি কলকাতা স্টেশনে পৌঁছবে পরের দিন সকাল ৬টা ১৫ মিনিটে। ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার উপরোক্ত সময়সূচিতে ট্রেনটি চলাচল করবে।

আবার ফিরতি পথে 05047 কলকাতা- বারাণসী পুজো স্পেশাল ট্রেন ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতি বুধবার ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল ৮টা বেজে ২৫ মিনিটে। সেটি বারাণসী পৌঁছাবে পরের দিন ৪টে বেজে ১৫ মিনিটে।

 

POST A COMMENT
Advertisement