তৎকাল টিকিট নিয়ে বিরাট ঘোষণাট্রেনের টিকিট বুকিং পরিষেবাকে আরও একধাপ নিয়ে যাচ্ছে ভারতীয় রেল। রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে আসছে নতুন আপডেট। এই নতুন আপডেটের ফলে রেলের রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে মিনিটে ১.৫ লক্ষ টিকিট বুকিং করা সম্ভব হবে। শুধু তাই নয়, মিনিটে ৪০ লক্ষ প্যাসেঞ্জারের ইনকুয়েরি সামলে দেওয়া যাবে। বর্তমান সিস্টেমে মিনিটে মাত্র ৩২০০০ বুকিং হয়। আর ৪০০০০০ ইনকুয়েরির সামলাতে পারে।
মাথায় রাখতে হবে, এখন যেই সিস্টেমে কাজ হয়, সেটা তৈরি হয়েছিল প্রায় ৪ দশক আগে। ১৯৮৬ সালে দ্য রেলওয়ে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এটি লঞ্চ করেছিল। ২০০২ সালে চালু হয় ইন্টারনেট বুকিং। আর নেক্সট জেনারেশন ই টিকিটিং চালু হয় ২০১৪ সালে। বর্তমানে ২০১৪-এর সিস্টেমেই মূলত বুকিং হয়। তবে সেটাই এবার বদলে যেতে চলেছে। আরও আধুনিক হতে চলেছে রেলওয়ে বুকিং সিস্টেম।
অনলাইন টিকিটের চাহিদা বাড়াতেই নতুন আপগ্রেড
একটা সময় মানুষ রেলের কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতেন। তবে বর্তমানে চিত্রটা পুরো বদলে গিয়েছে। এখন অধিকাংশ মানুষই অনলাইনে টিকিট কাটছেন। যার ফলে রেলওয়ে বুকিং সিস্টেমের উপর পড়ছে চাপ।
ভারতীয় রেলের তথ্য জানাচ্ছে, জুন ২০২৫ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে ৬৫.৮ কোটি রিজার্ভ টিকিট বুক করা হয়েছিল। তার মধ্যে ৫৭.৯০ কোটি অনলাইন বুকিং চলেছিল। যার সহজ অর্থ হল, ৮৯ শতাংশ বুকিং হয়েছিল ডিজিটাল মাধ্যমে।
অগাস্ট থেকে শুরু হয়ে গিয়েছে ফেজড মাইগ্রেশন
রেল জানয়, এই বছরের অগাস্ট মাস থেকে ফেজে ফেজে নিউ প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে মাইগ্রেশেনের কাজ শুরু হবে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই আইআরসিটিসি বেটা ওয়েবসাইটে ট্রানজিশন স্টার্ট হয়ে গিয়েছে।
তৎকাল টিকিটে দ্রুত বুকিং
আইআরসিটিসি জানাচ্ছে, ১৫ জুলাই বিটা ওয়েবসাইট লঞ্চের পর থেকে তৎকাল টিকিট বুকিং স্পিড এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ৩ মিনিটে বুকিং হওয়া তৎকাল টিকিট এই মাসেই ৫ শতাংশ বেড়েছে। আর ৫ মিনিটের উইন্ডো বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। অন্যদিকে ৩০ মিনিটের উইন্ডো ২ শতাংশ বেড়েছে।
প্যাসেঞ্জারদের অনেক লাভ
আইআরসিটিসি জানিয়েছে, তৎকাল টিকিট বুকিং-এর সময় উচ্চ মানের টিকিট বুকিং সিস্টেম থাকা জরুরি। অন্যথায় টিকিট বুক করতে সমস্যা হয়।
এআই ক্লাউড টেকনোলজি
রেল সূত্রে খবর, নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে জুড়ে দেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই সঙ্গে আরও আধুনিক সব টেকনোলজি যুক্ত করা হচ্ছে। যার ফলে খুব দ্রুত হবে টিকিট বুকিং।