মোবাইলে এক চুটকিতে সেভ করুন ABHA কার্ড, মিটে যাবে প্রেসক্রিপশন- মেডিক্যাল রিপোর্টের ঝামেলা

ABHA কার্ড স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালি এক জায়গায় রাখতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এর মাধ্যমে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ চিকিৎসা সংক্রান্ত নথিপত্র সহজেই পাওয়া যাবে।

Advertisement
মোবাইলে এক চুটকিতে সেভ করুন ABHA কার্ড, মিটে যাবে প্রেসক্রিপশন- মেডিক্যাল রিপোর্টের ঝামেলামোবাইলে এক চুটকিতে সেভ করুন ABHA কার্ড
হাইলাইটস
  • আজকালকার ডিজিটাল যুগে কাগজপত্র সামলে রাখা মোটেই সহজ নয়।
  • ABHA কার্ড স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে একজায়গায় রাখতে সহায়তা করবে।
  • ABHA কার্ড কীভাবে কাজ করে, এরফলে কী কী সুবিধা পাওয়া যাবে, জেনে নিন।

আজকালকার ডিজিটাল যুগে কাগজপত্র সামলে রাখা মোটেই সহজ নয়। কিন্তু চিকিৎসকের প্রেসক্রিপশন, মেডিক্যাল টেস্টের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। প্রায়ই বহু মানুষ এই দরকারি ডকুমেন্টস কোথায় রেখেছেন ভুলে যান। এমন পরিস্থিতিতে, ABHA কার্ড  স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে একজায়গায় রাখতে সহায়তা করবে।

এর মাধ্যমে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ নথিপত্র সহজেই পাওয়া যাবে। কিন্তু ABHA কার্ড কীভাবে কাজ করে, এরফলে কী কী সুবিধা পাওয়া যাবে, জেনে নিন।

ABHA কার্ডের ব্যবহার কী?

ABHA বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট হলো একটি ১৪-সংখ্যার ডিজিটাল হেলথ নম্বর। এটি ডাক্তারের প্রেসক্রিপশন, টেস্টের রিপোর্ট এবং চিকিৎসা-সংক্রান্ত অন্যান্য মেডিকেল রেকর্ড  হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে যুক্ত করার সুযোগ দেয়।

রোগীর অনুমতি ছাড়া কেউ এই রেকর্ডগুলো দেখতে বা শেয়ার করতে পারবে না। তবে মনে রাখতে হবে ABHA নম্বর তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু আগের মেডিক্যাল রেকর্ডগুলো অটোমেটিক ভাবে ওই নম্বরের সঙ্গে সেভ হবে না। বরং হাসপাতাল, ক্লিনিক বা ল্যাবের সঙ্গে লিঙ্ক করার পর এই সুবিধা পাওয়া যাবে।

ABHA পোর্টাল থেকে এই কার্ডটি ফোনে কীভাবে ডাউনলোড করা যাবে?

  • প্রথমে, আপনার ফোনের ব্রাউজারে ABHA-র অফিসিয়াল পোর্টাল, abha.abdm.gov.in, খুলুন। সেখানে লগইন অপশনটি দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
  • এরপর,  ১৪-সংখ্যার ABHA নম্বর অথবা আপনার অ্যাকাউন্টের সাথে সঙ্গে মোবাইল নম্বরটি দিন।  ফোনে একটি OTP পাবেন। ভেরিফিকেশনে এটি দেওয়া জরুরি।
  • লগ ইন করার পর প্রোফাইল বা ড্যাশবোর্ডে যান। এখানে ABHA কার্ড ডাউনলোড করার অপশনটি পাবেন। এই অপশনটিতে ক্লিক করলে  কার্ডটি আপনার ফোনে একটি PDF ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। 

ABHA অ্যাপ থেকে কীভাবে আপনার কার্ড ডাউনলোড করতে পারেন?

  • প্রথমেই  ফোনে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর খুলুন।
  • এখানে ABHA অ্যাপ সার্চ করে অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন।
  • অ্যাপটি খোলার পর আপনার মোবাইল নম্বর, ABHA নম্বর ব্যবহার করে লগইন করুন।
  • এরপর ফোনে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সেরে ফেলুন।
  • এরপর প্রোফাইলে গিয়ে ‘Abha Card দেখুন’ অথবা ‘ABHA Card ডাউনলোড করুন’ অপশনটিতে ট্যাপ করুন। সঙ্গে সঙ্গেই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।

 

POST A COMMENT
Advertisement