Aadhaar Card Photo Update: আধার কার্ডের ছবি বদলাবেন কীভাবে, খরচ কত? সব তথ্য রইল

আধার কার্ডের ছবি বদলাতে চান? কীভাবে কাজটা করবেন জানেন না? তাহলে এই নিবন্ধ থেকেই পুরো প্রসেসটা জেনে নিন। কত টাকা লাগবে, কতবার করা যাবে, অনলাইনে করা যাবে কি না, সব উত্তর রইল।

Advertisement
আধার কার্ডের ছবি বদলাবেন কীভাবে, খরচ কত? সব তথ্য রইলআধার কার্ডের ফটো আপডেট
হাইলাইটস
  • আধার কার্ডের ছবি বদলাতে চান?
  • কীভাবে কাজটা করবেন জানেন না?
  • কত টাকা লাগবে, কতবার করা যাবে, অনলাইনে করা যাবে কি না, সব উত্তর রইল

আধার কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। আর এই নথিতে অনেকেরই ছবি রয়েছে পুরনো। সেই ছবি দেখে ব্যক্তিকে চেনাই যায় না। তাই অনেকেই আধার কার্ডের ছবি বদলে ফেলতে চান। কিন্তু কীভাবে ছবিটা বদলাবেন, সেই রাস্তা জানেন না। এখন প্রশ্ন হল, আধার কার্ডের ছবি বদলাবেন ঠিক কীভাবে? আর সেই উত্তরটাই রইল নিবন্ধটিতে। 

আধার কার্ডের ছবি কি অনলাইনে বদলানো যায়? 
না, আধার কার্ডের ছবি অনলাইনে বদলানো যায় না। এই কাজটা আপনাকে অফলাইনে করতে হবে। এক্ষেত্রে এনরোলমেন্ট সেন্টারে গিয়েই বদলে ফেলতে হবে আধার কার্ডের ছবি। কারণ, ইউআইডিএআই জানাচ্ছে, আধারের ছবি আপডেট হল বায়োমেট্রিক আপডেটেরই অংশ। 

আধারের ছবি বদলানোর নিয়ম কী? 
আমাদের সবারই আধার কার্ড রয়েছে। আর সেখানে থাকা ছবি দেখে পছন্দ না হতেও পারে। তাই চাইলে অনায়াসে আধারের ছবি বদলে নিতে পারেন। আর সেই কাজটা করতে চাইলে আপনার কাছের আধার সেবা কেন্দ্রে যান। বর্তমানে পোস্ট অফিসে চলছে আধার কার্ডের কাজ। তাই খোঁজ নিয়ে পোস্ট অফিসেই চলে যান। 

সেখানে গিয়ে ফর্ম নিয়ে নিন। সেই ফর্মে আধার আপডেটের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আপনি যে ছবি আপডেট করতে চান, সেটা লিখতে হবে। তাহলেই কাজ হবে। 

ফর্ম ফিলআপের পর সেটা জমা দিয়ে দিন আধার সেন্টারের নির্দিষ্ট কর্মীর কাছে। তারপর নিজের লাইন এলে আধার সেন্টারের ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। লাইভ ক্যামেরাতেই তোলা হবে ছবি। তার আগে অবশ্য বায়োমেট্রিক যাচাই হবে। আপনার চোখের মণি এবং আঙুলের ছাপ নেওয়া হবে। তারপর লাইভ ক্যামেরায় উঠবে ছবি। 

এই প্রসঙ্গে বলি, আধার কার্ডের ক্ষেত্রে আলাদা করে ছবি নিয়ে গিয়ে লাভ হবে না। বরং ছবি উঠবে লাইভ। এরপর আপনি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। সেটা রেখে দিন। ওটা পরবর্তী সময় কাজে লাগতে পারে। 

কত টাকা লাগবে? 
ছবি বদলাতে লাগবে মাত্র ১০০ টাকা। 

Advertisement

কতবার ছবি বদলানো যাবে? 
তার কোনও নির্দিষ্ট সংখ্যা জানায়নি ইউআইডিএআই। 

কোনও নথি লাগবে? 
আধার কার্ড নিয়ে গেলেই হবে। এই সময় আপনার বায়োমেট্রিক যাচাই হবে। তারপরই ছবি উঠবে। 

কতদিন সময় লাগবে? 
আধার আপডেটের জন্য কতদিন সময় লাগবে, এটা ঠিক বলা যায় না। তাই মাঝে মধ্যেই ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে আধার আপডেটের স্ট্যাটাস চেক করুন। 

 

POST A COMMENT
Advertisement