Bike News: পুজোয় বড় চমক Hero-র, নতুন রূপে বাজারে দুই বাইক, দামও বেশ সস্তা

Hero Xtreme 160R 4V: পুজোর সিজনে বাইকপ্রেমীদের জন্য সুখবর। নতুন ফিচার্স নিয়ে হাজির Hero MotoCorp-এর দুই মোটরবাইক। Xtreme 160R 4V এবং Xtreme 250R; দু’টি মডেলেই টেকনোলজি ও সিকিউরিটির দিকে বাড়তি নজর দিয়েছে সংস্থা।

Advertisement
পুজোয় বড় চমক Hero-র, নতুন রূপে বাজারে দুই বাইক, দামও বেশ সস্তাHero Xtreme 160R 4V এবং Hero Xtreme 250R।
হাইলাইটস
  • পুজোর সিজনে বাইকপ্রেমীদের জন্য সুখবর।
  • নতুন ফিচার নিয়ে ভারতীয় বাজারে হাজির Hero MotoCorp-এর দুই মোটরবাইক।

Hero Xtreme 160R 4V: পুজোর সিজনে বাইকপ্রেমীদের জন্য সুখবর। নতুন ফিচার্স নিয়ে হাজির Hero MotoCorp-এর দুই মোটরবাইক। Xtreme 160R 4V এবং Xtreme 250R; দু’টি মডেলেই টেকনোলজি ও সিকিউরিটির দিকে বাড়তি নজর দিয়েছে সংস্থা। মিলবে ক্রুজ় কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার থ্রটল এবং টিএফটি ডিসপ্লের মতো আধুনিক ফিচার। পাশাপাশি Xtreme 160R 4V-তে বদলেছে বাইকের নকশা। Xtreme 250R-এ উন্নত করা হয়েছে ইলেকট্রনিক ব্যবস্থা ও পিছনের সাসপেনশন। দুই বাইকের দাম কত? কী কী সুবিধা রয়েছে?

Hero Xtreme 160R 4V-তে নতুন কী অ্যাড করা হল?
২০২৩ সালে প্রথম বাজারে এসেছিল Xtreme 160R 4V। এ বার নতুন বডি প্যানেল এবং আকর্ষণীয় নকশা নিয়ে হাজির হয়েছে বাইকটি। রয়েছে এলইডি হেডল্যাম্প, প্রজেক্টর হাই বিম, এইচ-আকৃতির ডিআরএল এবং এলইডি টেলল্যাম্প। অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও দেওয়া হয়েছে। সামনের চাকার রিমে লাল ও কালো রঙের ফিনিশ পাওয়া যাবে।

বাইকটিতে রয়েছে ১৬৩ সিসির অয়েল-কুলড, ফোর-ভাল্‌ভ ইঞ্জিন। এটি সর্বোচ্চ ১৬.৯ হর্সপাওয়ার শক্তি এবং ১৪.৬ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সংস্থার দাবি, মাত্র ৪.৪ সেকেন্ডে ০ থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে পৌঁছতে পারে বাইকটি।

টিএফটি ডিসপ্লেতে গিয়ার ইন্ডিকেটর, গিয়ার সাজেশান, ক্রুজ় কন্ট্রোল এবং জ্বালানির তথ্য দেখা যাবে। ব্লুটুথের মাধ্যমে মোবাইলের নোটিফিকেশন ও রাস্তার দিকনির্দেশও পাওয়া যাবে।

Xtreme 250R-র দাম কত?
Xtreme 250R-এ রয়েছে ২৫০ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন। এটি ২৯.৬ হর্সপাওয়ার শক্তি এবং ২৫.৩ নিউটন মিটার টর্ক তৈরি করে। সংস্থার দাবি, ৩.২ সেকেন্ডে ০ থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে পৌঁছতে পারে বাইকটি। কার্বন রেড, কার্বন হোয়াইট ও কার্বন ব্ল্যাক; তিনটি রঙে পাবেন। 

Xtreme 160R 4V-এর এক্স-শোরুম দাম ১.২৭ লক্ষ টাকা। Xtreme 250R-এর দাম ১.৯৮ লক্ষ টাকা। ২৫০আর-এর বুকিং শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে বাইকের ডেলিভারি শুরু। 

Advertisement

POST A COMMENT
Advertisement